গাজা: যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে ইসরাইল ও হামাসের মধ্যে বন্দিবিনিময় চলছে। জানা গেছে, শনিবার ছয় ইসরাইলিকে মুক্তি দিয়েছে হামাস। এর বিনিময়ে ইসরাইল থেকে মুক্তি পাবেন ৬০২ ফিলিস্তিনি। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের কর্মকর্তাদের মতে, গত মাসে স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তির শর্তানুসারে প্রথম ধাপে ৩৩ জন জীবিত জিম্মিকে হস্তান্তর করার কথা ছিল। এরই মধ্যে বেশির ভাগ জিম্মিকে মুক্তি দেওয়া হয়েছে।
বাকি ছয় জীবিত জিম্মিকে আজ স্থানীয় সময় সকাল সাড়ে আটটার দিকে হস্তান্তর করা শুরু হয়। মুক্তি পাওয়া ছয় ইসরাইলি হলেন, ওমের ওয়েনকার্ট, ওমের শেম তোভ, এলিয়া কোহেন, তাল শোহাম,আভেরা মেংগিস্তু ও হিসাম আল-সায়েদ । এদের মুক্তির বিনিময়ে এদিন ৬০২ জন ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দিচ্ছে ইসরাইল। যার মধ্যে ৫০ জন যাবজ্জীবন সাজাপ্রাপ্ত। আল-জাজিরার খবর বলছে, ফিলিস্তিনি বন্দীদের মুক্তি দেওয়ার আগ পর্যন্ত ব্যাপক নির্যাতন চালিয়েছে ইসরাইলি বাহিনী। অন্যদিকে, শুক্রবার রাতে ইসরাইলের কাছে হঠাৎ করে একটি মরদেহ পাঠিয়েছে হামাস। রেডক্রস গাজার খান ইউনিস থেকে হামাসের কাছ থেকে মরদেহটি নিয়ে সেটি ইসরাইলি সেনাদের কাছে হস্তান্তর করে। হামাস জানায়, মরদেহটি ইসরাইলি জিম্মি শিরি বিবাসের। পরে ওই জিম্মির পরিবার জানিয়েছেন, নতুন করে হামাস যে মরদেহটি ফেরত পাঠিয়েছে, তা শিরি বিবাসেরই। গাজায় হামাসের হাতে এখনও ৫৯ জিম্মি রয়ে গেছে, যাদের অর্ধেক সংখ্যকই মারা গেছে। যুদ্ধবিরতির প্রথম ধাপের সময়সীমা আগামী ২ মার্চ শেষ হওয়ার কথা। দ্বিতীয় ধাপের ব্যাপারে আলাপ-আলোচনা শুরু হয়েছে। হামাস জানিয়েছে, তারা যুদ্ধবিরতি বাড়ানোর আলোচনায় বসতে ও সব জিম্মি এবং মৃতদেহ মুক্তি দিতে প্রস্তুত। দ্বিতীয় দফা যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে মিসরের রাজধানী কায়রোতে যাবে দু’পক্ষের প্রতিনিধি দল। নেতানিয়াহু প্রতিনিধি পাঠাতে অস্বীকৃতি জানানোর পর প্রক্রিয়ায় বিলম্ব হচ্ছে বলে জানিয়েছে আলজাজিরা।৬ ইসরাইলি জিম্মিকে ছাড়ল হামাস, জেলমুক্তির অপেক্ষায় ৬০০ ফিলিস্তিনি
সুস্মিতা
প্রকাশিত:
২২ ফেব্রুয়ারি ২০২৫, ১৫:২১
আরও খবর
দুই মাসের আলটিমেটাম: হামাসকে অস্ত্র সমর্পণের নির্দেশ ট্রাম্পের ‘শান্তি পর্ষদের’, তীব্র অনিশ্চয়তায় গাজা
হামাসকে সাময়িকভাবে সশস্ত্র থাকার অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র: ট্রাম্প
নাগরিকদের নিরাপত্তা দিয়ে গাজায় সক্রিয় হামাস
গাজা যুদ্ধবিরতি চুক্তি: সরকার নিয়ে সংকটে নেতানিয়াহু
Palestinians starve to death: গাজায় ত্রাণ আটকে মৃত্যু ঝুঁকি বাড়াচ্ছে ইসরাইল
Palestinians starve to death: গাজায় ত্রাণ আটকে মৃত্যু ঝুঁকি বাড়াচ্ছে ইসরাইল
৯ জিম্মির মুক্তির বিনিময়ে ২ মাসের যুদ্ধবিরতির শর্ত দিল হামাস
৯ জিম্মির মুক্তির বিনিময়ে ২ মাসের যুদ্ধবিরতির শর্ত দিল হামাস
সর্বাধিক পাঠিত
বিবেচনাধীন কত নামের নিষ্পত্তি হয়েছে? সুপ্রিম কোর্টকে জানাল হাইকোর্ট
ইরানের সঙ্গে চুক্তি হলে পাকিস্তান যেতে পারেন ট্রাম্প, ইঙ্গিত হোয়াইট হাউসে
হঠাৎ কলকাতায় কেকেআরের পেসার হর্ষিত রানা, জল্পনা ক্রিড়ামহলে
পুরুলিয়ায় তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচারে আসছেন হেমন্ত সোরেন
আইপিএলে সেকেন্ড বোলার হিসবে ২০০ উইকেট! রেকর্ড গড়লেন ভূবনেশ্বর কুমার
আইপিএলে সেকেন্ড বোলার হিসবে ২০০ উইকেট! রেকর্ড গড়লেন ভূবনেশ্বর কুমার
টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালীর তালিকায় বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান
টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালীর তালিকায় বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান
বোমাতঙ্কে কাঁপছে চণ্ডীগড়: স্কুল ও সরকারি অফিসে বিস্ফোরণের হুমকি দিয়ে ইমেল
বোমাতঙ্কে কাঁপছে চণ্ডীগড়: স্কুল ও সরকারি অফিসে বিস্ফোরণের হুমকি দিয়ে ইমেল
ভোরবেলায় আয়কর হানা তৃণমুল প্রার্থী দেবাশিস কুমারের বাড়ি ও কার্যালয়ে, চাঞ্চল্য রাসবিহারীতে
ভোরবেলায় আয়কর হানা তৃণমুল প্রার্থী দেবাশিস কুমারের বাড়ি ও কার্যালয়ে, চাঞ্চল্য রাসবিহারীতে
রাজ্যসভার সদস্য হিসেবে শপথ নিলেন কোয়েল-বাবুলরা, তৃণমূলের কতজন?