০৩ ফেব্রুয়ারী ২০২৬, মঙ্গলবার, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
আবদেল-লতিফ আল-কানৌয়া

ইসরাইলি হামলায় শহিদ হামাসের মুখপাত্র

পুবের কলম,ওয়েবডেস্ক: ইসরাইলি হামলায় শহিদ হামাসের মুখপাত্র আবদেল-লতিফ আল-কানৌয়া। বৃহস্পতিবার ভোরে ইসরাইলের বিমান হামলায় কানৌয়া সহ  আরও আট ফিলিস্তিনি শহিদ  হয়েছেন।

রাষ্ট্রসংঘ জানিয়েছে, যুদ্ধবিতরি চুক্তি লঙ্ঘন করে  গাজায় ইসরাইলের নতুন আক্রমণের ফলে গত সপ্তাহেই ১ লক্ষ ৪২ হাজারের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে। তাছাড়া দখলদার বাহিনী সবশেষ তাঁবু ও চ্যারিটি কিচেনেও হামলা চালিয়েছে। এতে অন্তত ১৩ ফিলিস্তিনি নিহত হয়েছেন।

আরও পড়ুন: দুই মাসের আলটিমেটাম: হামাসকে অস্ত্র সমর্পণের নির্দেশ ট্রাম্পের ‘শান্তি পর্ষদের’, তীব্র অনিশ্চয়তায় গাজা

♦ কাজের টোপ দিয়ে প্রায় ১৫ লক্ষ টাকার প্রতারণা

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরাইলি হামলায় এখন পর্যন্ত মোট নিহতের সংখ্যা বেড়ে ৫০ হাজার ১৮৩ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন এক লক্ষ ১৩ হাজার ৮২৮ জন।যদিও গাজার সরকারি মিডিয়া অফিস বলছে, মোট নিহতের সংখ্যা ৬১ হাজার ৭০০ ছাড়িয়ে গেছে। কারণ যারা ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছেন তারা আর বেঁচে নেই বলে ধরে নেওয়া হয়েছে।হামাসের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত এক সপ্তাহে যারা নিহত হয়েছেন তাদের মধ্যে বেশিরভাগ নারী ও  শিশু। রাষ্ট্রসংঘের কর্মীরাও আহত হয়েছেন।

আরও পড়ুন: মধ্যপ্রাচ্যে সংঘাত আরও তীব্র করার ইঙ্গিত: লেবানন, সিরিয়া, গাজা ও ইয়েমেনে অভিযান চালু রাখার হুঁশিয়ারি ইসরায়েলের

আরও পড়ুন: গাজায় ব্যাপক বিমান হামলা শুরু করেছে ইসরাইল, নিহত ১১ ফিলিস্তিনি

প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

সম্ভল হিংসা মামলা: পুলিশ ও রাজ্য সরকারের আরজি নিয়ে শুনানি স্থগিত ইলাহাবাদ হাইকোর্টে

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

আবদেল-লতিফ আল-কানৌয়া

ইসরাইলি হামলায় শহিদ হামাসের মুখপাত্র

আপডেট : ২৭ মার্চ ২০২৫, বৃহস্পতিবার