পুবের কলম ওয়েবডেস্ক: সোমবার কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ শর্ত সাপেক্ষে রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী-সহ আরও ২ জন নেতাকে মহেশতলা যাওয়ার অনুমতি দিল। কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্য এই নির্দেশ দিয়েছেন। এদিন এই মামমার শুনানিতে শুভেন্দুর আইনজীবী আদালতে জানান, "এসপি-র কাছে অনুমতি চাওয়া হয়েছে।রবীন্দ্রনগর থানাকেও জানানো হয়েছে। ওই এলাকায় ভারতীয় সংহিতায় ১৬৩ ধারা জারি রয়েছে। সোমবার পর্যন্ত ওই এলাকায় ১৬৩ ধারা (পূর্বতন ১৪৪ ধারা) জারি থাকবে।
" শুভেন্দুর আইনজীবীর কাছ থেকে এই তথ্য জানার পরই বিচারপতি রাজ্যকে প্রশ্ন করেন, আজ যদি উঠে যায় তাহলে কীসের অসুবিধা? যদি আদালত অনুমতি দেয়, তাহলে কী আশঙ্কা করছেন? রাজ্যের তরফে এজি বলেন, যেখানেই কোনও অশান্তির ঘটনা ঘটে, বিরোধী দলনেতা কেন সেখানে যেতে চান? উনি আদালতে এলেন কেন? নিজেই চলে যেতে পারতেন। এজি বলেন, ক্ষ্মআদালতকে রাজনৈতিক কারণে ব্যবহৃত হতে দেবেন না।ক্ষ্ম রাজ্যের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের কথায়, ক্ষ্মআসলে পাবলিসিটি পেতে চান বিরোধী দলনেতা। তখন বিচারপতি প্রশ্ন করেন, বিরোধী দলনেতাকে যদি আটকে দেন, তাহলে সাধারণ মানুষের কী হবে? বিচারপতি নির্দেশ দেন, মঙ্গলবার মহেশতলায় যাবেন শুভেন্দু। তবে কোনও র্যালি নয়। সঙ্গে বিতর্কিত মন্তব্যও করা যাবে না।গত ১১ জুন, অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয় মহেশতলায়। ওইদিন সকালে সন্তোষপুর এলাকায় ফলের দোকান বসানো নিয়ে বিবাদের সূত্রপাত। প্রথমে বচসা। পরে তা হাতাহাতির রূপ নেয়। দুই গোষ্ঠীর মধ্যে অশান্তি শুরু হয়। এলাকার বেশ কয়েকটি বাড়ি এবং দোকানও ক্ষতিগ্রস্ত হয়। এমনই অবস্থা তৈরি হয়, পুলিশও আহত হয় দু’পক্ষের হাতাহাতিতে।সংশ্লিষ্ট থানার ওসি এবং এসডিপিও বদলি হন এই ঘটনার পরিপেক্ষিতে।
চামেলি দাস
প্রকাশিত:
১৬ জুন ২০২৫, ১৪:০৭
আরও খবর
নন্দীগ্রাম: ভোটের মুখে বিজেপিতে ভাঙন, তৃণমূলে যোগ পঞ্চায়েত সমিতির সদস্যের
কল্যাণের বিরুদ্ধে নির্বাচন কমিশনের কাছে নালিশ বিজেপির
বিজেপিতে বড় ধাক্কা, গোর্খাল্যান্ডের দাবি সরিয়ে 'উন্নয়নের' লক্ষ্যে তৃণমূলে নাম লেখালেন কার্শিয়ংয়ের বিজেপি বিধায়ক
বিজেপি ছেড়ে তৃণমূলে বিষ্ণুপ্রসাদ শর্মা, ছাব্বিশের আগে পাহাড় রাজনীতিতে নতুন সমীকরণ
বিধানসভা ভোটের মুখে ময়নায় বিজেপিতে বড় ভাঙন: তৃণমূলে যোগ দিলেন চন্দন মণ্ডল
বিধানসভা ভোটের মুখে ময়নায় বিজেপিতে বড় ভাঙন: তৃণমূলে যোগ দিলেন চন্দন মণ্ডল
ভারতের মাটি 'ঋষি-মুনিদের তপোভূমি', ইউপি সনাতন ঐতিহ্যের ধারক: হিন্দুত্বে শান যোগীর
ভারতের মাটি 'ঋষি-মুনিদের তপোভূমি', ইউপি সনাতন ঐতিহ্যের ধারক: হিন্দুত্বে শান যোগীর
একতরফাভাবে ৫৮ লক্ষ নাম বাদ দেওয়া হয়েছে: নির্বাচন কমিশন ও বিজেপিকে তীব্র আক্রমণ মমতার
একতরফাভাবে ৫৮ লক্ষ নাম বাদ দেওয়া হয়েছে: নির্বাচন কমিশন ও বিজেপিকে তীব্র আক্রমণ মমতার
"মনরেগার ধারণাই শেষ করে দিতে চাইছে বিজেপি", নয়া আইনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার ডাক রাহুলের
"মনরেগার ধারণাই শেষ করে দিতে চাইছে বিজেপি", নয়া আইনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার ডাক রাহুলের
চন্দ্রকোনা কাণ্ডে শুভেন্দু অধিকারীকে অন্তর্বর্তী রক্ষাকবচ দিল হাইকোর্ট, রিপোর্ট তলব
চন্দ্রকোনা কাণ্ডে শুভেন্দু অধিকারীকে অন্তর্বর্তী রক্ষাকবচ দিল হাইকোর্ট, রিপোর্ট তলব
এসআইআর-এর নামে ‘মৃত্যুমিছিল’! ৮৪ জনের প্রাণহানির দায়ে বিজেপিকে তোপ মমতার
এসআইআর-এর নামে ‘মৃত্যুমিছিল’! ৮৪ জনের প্রাণহানির দায়ে বিজেপিকে তোপ মমতার
সর্বাধিক পাঠিত
করাচির পর লাহোরেও মার্কিন কনস্যুলেটের সামনে বিক্ষোভ-সংঘর্ষ
দিনহাটায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৫ শ্রমিকের মৃত্যু
কুয়েতে ভেঙে পড়ল মার্কিন এফ-১৫, কড়া জবাব দিচ্ছে ইরান
মধ্যপ্রাচ্যে অস্থিরতা: কলকাতা বিমানবন্দরে বাতিল একাধিক আন্তর্জাতিক বিমান, দুর্ভোগে যাত্রীরা
যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো সমঝোতা নয়, স্পষ্ট বার্তা লারিজানির
যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো সমঝোতা নয়, স্পষ্ট বার্তা লারিজানির
বীরভূমে ‘SIR’ আতঙ্ক: চূড়ান্ত তালিকায় ‘বিচারাধীন’ তকমা, মানসিক অবসাদে মৃত্যু যুবকের
বীরভূমে ‘SIR’ আতঙ্ক: চূড়ান্ত তালিকায় ‘বিচারাধীন’ তকমা, মানসিক অবসাদে মৃত্যু যুবকের
বিজেপি ২ কোটি মুসলমানের নাম বাদ দিতে চাই, কিন্তু তারা সফল হবে না: হুঙ্কার অনুব্রত মণ্ডলের
বিজেপি ২ কোটি মুসলমানের নাম বাদ দিতে চাই, কিন্তু তারা সফল হবে না: হুঙ্কার অনুব্রত মণ্ডলের
ভোটের আগেই কড়া নিরাপত্তায় বাংলা: ১০ মার্চের মধ্যে আসছে আরও ২৪০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী
ভোটের আগেই কড়া নিরাপত্তায় বাংলা: ১০ মার্চের মধ্যে আসছে আরও ২৪০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী
বাংলার মানুষ জবাব দিতে তৈরি: 'সার' নিয়ে কমিশনকে তোপ মুখ্যমন্ত্রীর