উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, জয়নগর : সুন্দরবনের বিস্তীর্ণ এলাকায় নদী বাঁধে ধস।আর এবার ধস নেমেছে সুন্দরবনের বাসন্তী ব্লকের পুরন্দর গ্রামে।অন্তত তিনশো মিটারের বেশি এলাকা জুড়ে বাঁধে ধস নেমেছে।হোগল নদীর বাঁধে ধসের ঘটনায় এই এলাকার মানুষ যথেষ্ট আতঙ্কিত। হঠাৎ ধস নেমেছে নদী বাঁধে।
এলাকার মানুষের দাবী, বারে বারে এই এলাকায় বাঁধে ধস নামলেও পাকাপাকি ভাবে বাঁধ মেরামতির কোন উদ্যোগ নেওয়া হয়নি।বর্তমানে বাঁধের যাপরিস্থিতি তাতে এলাকার সাধারণ মানুষ দুশ্চিন্তায় রয়েছেন।যেভাবে বাঁধে ধস নেমেছে তাতে দ্রুত বাঁধের মেরামতির কাজ শুরু না হলে অদূর ভবিষ্যতে বাঁধ ভেঙে গ্রামে জল ঢুকে ভাসিয়ে নিয়ে যাবে বিস্তীর্ণ এলাকা। অনেকদিন ধরেই এই বাঁধ লাগোয়া এলাকার অবস্থা খারাপ।মাঝে মধ্যেই ভাঙনের ঘটনা ঘটে চলেছে। তবে এবার বড় আকারে ধস নেমেছে।যদিও আপাতত নদীবাঁধে ধস মেরামতি শুরু করেছে প্রশাসন।কয়েকদিন আগে অমাবস্যার কোটালে নদীর ঢেউয়ের ঝাপটায় এই বিপত্তি ঘটে। শালবল্লা দিয়েও মাটি ধরে রাখার কাঠামো তৈরি করে নদীর ধারে বসাচ্ছেন সেচ দফতরের কর্মীরা।এ ব্যাপারে প্রাক্তন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী তথা বাসন্তীর বিধায়ক শ্যামল মণ্ডল বলেন, অত্যন্ত দ্রুততার সঙ্গে কাজ চলছে।ক্ষতিগ্রস্ত জায়গায় দ্রুত মেরামত হয়ে গেলে আর সমস্যা হবে না।তবুও আশংকায় ভুগছে এলাকার মানুষ।আরও খবর
সুন্দরবনে তুলো চাষে বিপ্লব! পোকার উপদ্রব রুখতে পরিদর্শনে কেন্দ্র-রাজ্যের কৃষি বিশেষজ্ঞরা
সুন্দরবনে মধু সংগ্রহ করার সময় ঝাঁপিয়ে পড়ল রয়্যাল বেঙ্গল, গুরুতর আহত মৌলে
মেলেনি সমুদ্রসাথী প্রকল্পের টাকা, নতুন সরকারকে পাশে চেয়ে আবেদন মৎস্যজীবীদের
ক্ষতিগ্রস্থ নদী বাঁধগুলো দ্রুত সংস্কার করুন, নতুন সরকারের কাছে আর্জি সুন্দরবনবাসীদের
পর্যটকদের সুন্দরবনে বেড়ানোর নিরাপত্তা সুনিশ্চিত করতে পদক্ষেপ গ্রহণ সরকারের
পর্যটকদের সুন্দরবনে বেড়ানোর নিরাপত্তা সুনিশ্চিত করতে পদক্ষেপ গ্রহণ সরকারের
লুপ্তপ্রায় ন্যাদোস মাছ ফিরিয়ে আনতে উদ্যোগ সুন্দরবনের
লুপ্তপ্রায় ন্যাদোস মাছ ফিরিয়ে আনতে উদ্যোগ সুন্দরবনের
আবার আদালতের দারস্থ সুন্দরবনের বাঘে আক্রমনে মৃত চারটি পরিবার
আবার আদালতের দারস্থ সুন্দরবনের বাঘে আক্রমনে মৃত চারটি পরিবার
সর্বাধিক পাঠিত
চালু হল অন্নপূর্ণা যোজনার পোর্টাল, অনলাইনে কীভাবে করবেন আবেদন?
আত্মসমর্পণ নয়, আগাম জামিনের আবেদন জানাবেন খান স্যার, কোচিং সেন্টারে হামলায় আইনি লড়াইয়ের প্রস্তুতি
যন্তর মন্তরের সিজেপি-র বিক্ষোভে ৬ জন আটক, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সরব ছাত্র-যুবরা
শুল্ক বৃদ্ধির জেরে ফের বাড়ছে সোনার চোরাচালান, ২০২৬-এ ১০০ টন ছাড়ানোর আশঙ্কা
আবার বাড়ল রান্নার গ্যাসের দাম, কলকাতায় ১৪.২ কেজি সিলিন্ডার ৯৬৮ টাকা
আবার বাড়ল রান্নার গ্যাসের দাম, কলকাতায় ১৪.২ কেজি সিলিন্ডার ৯৬৮ টাকা
মহারাষ্ট্রে "লড়কি বহিন" প্রকল্পের উপভোক্তার তালিকায় ১৪ হাজারের বেশি পুরুষ! কঠোর পদক্ষেপ সরকারের
মহারাষ্ট্রে "লড়কি বহিন" প্রকল্পের উপভোক্তার তালিকায় ১৪ হাজারের বেশি পুরুষ! কঠোর পদক্ষেপ সরকারের
রাজ্যে কবে ঢুকবে বর্ষা? বড় আপডেট দিল আবহাওয়া দফতর
রাজ্যে কবে ঢুকবে বর্ষা? বড় আপডেট দিল আবহাওয়া দফতর
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লিতে সিজেপির সমাবেশ, জন্তর মন্তরে ভিড়
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লিতে সিজেপির সমাবেশ, জন্তর মন্তরে ভিড়
সীমান্তে দু’দিন আটকে থাকার পর ১০ বাংলাদেশিকে হোল্ডিং সেন্টারে আনল বিএসএফ