পুবের কলম ওয়েবডেস্ক : পশ্চিমবঙ্গে ফের ধরাশায়ী বিজেপি। তৃণমূলের কাছে ৪-০ তে হেরেছে তারা। চার আসনের মধ্যে তিনটিতে বিজেপির জামানত জব্দ হয়েছে। চারটি বিধানসভা আসনের পাশাপাশি ১৩টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের ভোটগণনাও মঙ্গলবারই শেষ হয়েছে। তিনটি লোকসভা এবং ২৯টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের ফল ঘোষণা য়েছে। সামনে এসেছে মিশ্র ফল ।
আরও পড়ুন:
হিমাচল প্রদেশের মান্ডী লোকসভা কেন্দ্রটি বিজেপি-র কাছ থেকে ছিনিয়ে নিয়েছে কংগ্রেস।
এখানকার প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী বীরভদ্র সিংহের স্ত্রী প্রতিভাকে প্রার্থী করেছিল কংগ্রেস। প্রায় ন’হাজার ভোটে বিজেপি প্রতিদ্বন্দ্বীকে হারিয়েছেন তিনি। হিমাচলে তিনটি বিধানসভা উপনির্বাচনেও জিতেছে কংগ্রেস। নিছক জয় নয়, নিজেদের দখলে থাকা দু’টি আসনের পাশাপাশি বিজেপি-র একটি আসনও ছিনিয়ে নিয়েছে কংগ্রেস ।আরও পড়ুন:
কেন্দ্রশাসিত দাদরা ও নগর হাভেলির লোকসভা আসনটি জিতে নিয়েছে শিবসেনা। এই প্রথম মহারাষ্ট্রের বাইরে কোনও লোকসভা আসন তারা জিতল। মধ্যপ্রদেশে খণ্ডওয়া লোকসভা কেন্দ্রটি অবশ্য বিজেপি দখলে রাখতে পেরেছে।
তবে সেখানেও তাদের জয়ের ব্যবধান কমেছে অনেকটাই। ২০১৯ সালের লোকসভা ভোটে সেখানে ২ লক্ষ ৭৩ হাজারেরও বেশি ব্যবধানে জিতেছিলেন বিজেপি প্রার্থী। তা নেমে এসেছে ৫০ হাজারের কাছে।আরও পড়ুন:
মধ্যপ্রদেশে তিনটি বিধানসভা আসনের উপনির্বাচনে দু’টি বিজেপি এবং একটি কংগ্রেসের দখলে গিয়েছে। হরিয়ানার এলেনাবাদ বিধানসভা কেন্দ্রে বিজেপি-কে হারিয়েছেন আইএনএলডি প্রার্থী অভয় চৌতালা। কেন্দ্রীয় কৃষি আইনের প্রতিবাদে বিধায়ক পদে ইস্তফা দিয়েছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমপ্রকাশ চৌতালার ছোট ছেলে। উপনির্বাচনের ফের জয়ী হয়ে ফায়ার এলেন তিনি।
আরও পড়ুন:
রাজস্থানেও খারাপ ফল করেছে বিজেপি। সেখানে বল্লভনগর বিধানসভা দখলে রাখার পাশাপাশি পদ্মশিবিরের থেকে ধারিওয়াড় আসনটি ছিনিয়ে নিয়েছে কংগ্রেস। ধারিওয়াড়ে বিজেপি-র স্থান তৃতীয়, বল্লভনগরে চতুর্থ! উত্তর ভারতে বিজেপি-র খারাপ ফলের পিছনে কৃষক আন্দোলনের প্রভাব রয়েছে বলে মনে করা হচ্ছে। সে ক্ষেত্রে আগামী বছরের গোড়ায় উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড এবং পঞ্জাবের বিধানসভা ভোটে নিশ্চিত ভাবেই কিছুটা চাপে পড়বে বিজেপি।তবে অসমের পাঁচটি বিধানসভা আসনের মধ্যে তিনটিতে বিজেপি এবং দু’টিতে তাদের সহযোগী ইউপিপিএল জিতেছে।মহারাষ্ট্রের দেগলুর বিধানসভায় ফের জিততে চলেছে কংগ্রেস।দক্ষিণের রাজ্য কর্নাটকে হাঙ্গল বিধানসভা আসনটি বিজেপি-র থেকে কংগ্রেস ছিনিয়ে নিয়েছে।অসমের পাঁচটি বিধানসভা আসনের মধ্যে তিনটিতে বিজেপি এবং দু’টিতে তাদের সহযোগী ইউপিপিএল জিতেছে।