পুবের কলম, ওয়েবডেস্ক: ২০২৫ সালের বিহার বিধানসভা নির্বাচনের ফলাফলকে চ্যালেঞ্জ জানিয়ে জন সুরাজ পার্টির করা আবেদন শুনতে অস্বীকার করল সুপ্রিম কোর্ট। শুক্রবার প্রধান বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চ সাফ জানিয়ে দিয়েছে, আদালতের মঞ্চ ব্যবহার করে রাজনৈতিক ফায়দা তোলা যাবে না। পাশাপাশি, এই বিষয়ে কোনো অভিযোগ থাকলে আবেদনকারীকে পাটনা হাইকোর্টে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
আরও পড়ুন:
আরও পড়ুন:
আবেদনকারী দলকে কার্যত ভর্ৎসনা করে প্রধান বিচারপতি সূর্যকান্ত বলেন, "মানুষ যখন আপনাকে প্রত্যাখ্যান করে, তখন আপনি স্বস্তি পেতে বিচারবিভাগীয় মঞ্চ ব্যবহার করেন! আপনারা কতগুলো ভোট পেয়েছেন? যদি প্রকল্পের বিরোধিতা করারই ছিল, তবে তখনই করা উচিত ছিল।"