পুবের কলম, ওয়েবডেস্ক: ভারত-পাকিস্তান সংঘাতের মধ্যে বড় দাবি করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভারত ও পাকিস্তান সংঘর্ষ বিরতি চুক্তিতে সম্মত হয়েছে বলে জানালেন ডোনাল্ড ট্রাম্প। শনিবার মার্কিন প্রেসিডেন্ট এক্স বার্তায় বলেছেন, "মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় দীর্ঘ রাতব্যাপী আলোচনার পর, আমি আনন্দের সাথে ঘোষণা করছি যে, ভারত ও পাকিস্তান একটি পূর্ণ এবং তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে।"
আরও পড়ুন:
উল্লেখ্য, ভারত-পাকিস্তান সংঘাতের মধ্যে শনিবার মার্কিন বিদেশমন্ত্রীর সঙ্গে ফোনে কথা বলেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। পাক ভূমে ভারতের প্রত্যাঘাত নিয়ে মার্কিন বিদেশমন্ত্রী মার্কো রুবিওকে নয়াদিল্লির অবস্থানের কথা জানান এস জয়শঙ্কর।
এদিন ভারতের বিদেশমন্ত্রী বলেন, "ভারত সবসময় সংযমী ও দায়িত্বশীল থেকেছে, সেটাই থাকবে।" এদিকে পাকিস্তানের সঙ্গে আলোচনায় বসে সমস্যা মেটাতে ভারতকে আর্জি জানান রুবিও।আরও পড়ুন:
দুই দেশের বিদেশমন্ত্রীর বার্তালাপের পরই মার্কিন প্রেসিডেন্টের এই ঘোষণা অত্যান্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করে কূটনৈতিক মহল। এদিন সোশ্যাল মিডিয়ায় ট্রাম্প লেখেন, ‘আমেরিকার মধ্যস্থতায় রাতভর এ নিয়ে আলোচনা হয়েছে। অত্যন্ত সন্তুষ্টির সঙ্গে জানাচ্ছি, ভারত এবং পাকিস্তান পূর্ণ এবং সত্বর যুদ্ধবিরতিতে রাজি হয়েছে।
দুই দেশকেই অভিনন্দন যে তারা বিচারবুদ্ধি খাটিয়েছে এবং বুদ্ধির পরিচয় দিয়েছে। বিষয়টি গুরুত্ব দিয়ে দেখার জন্য ধন্যবাদ’।আরও পড়ুন:
আমেরিকার বিদেশ সচিব মার্কো রুবিও জানিয়েছেন, গত ৪৮ ঘণ্টা ধরে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং আমি ভারত ও পাকিস্তানের শীর্ষ আধিকারিকদের সঙ্গে আলোচনা করছিলান। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ, ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর, পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির, ভারতের জাতীয় উপদেষ্টা অজিত ডোভাল, আসিম মালিকের সঙ্গে কথা হয়। অবিলম্বে যুদ্ধবিরতিতে রাজি হয়েছে ভারত ও পাকিস্তান।
— Donald J. Trump (@realDonaldTrump) May 10, 2025
আরও পড়ুন:
Pakistan and India have agreed to a ceasefire with immediate effect. Pakistan has always strived for peace and security in the region, without compromising on its sovereignty and territorial integrity!
— Ishaq Dar (@MIshaqDar50) May 10, 2025