পুবের কলম ওয়েবডেস্ক: পুলিশি নিরাপত্তায় অধিকৃত পূর্ব জেরুসালেমের আল-আকসা মসজিদ প্রাঙ্গণে তাণ্ডব চালিয়েছে ইসরাইলি উগ্রবাদীরা। আল-আকসা পরিচালনাকারী সংস্থা ইসলামিক ওয়াকফ জানিয়েছে, মুসলিমদের কাছে তৃতীয় পবিত্রতম স্থান হিসেবে বিবেচিত আল-আকসা প্রাঙ্গণে রবিবার উগ্র জাতীয়তাবাদী ও যায়নবাদের সমর্থকরা প্রবেশ করেন। তারা সেখানে প্রার্থনাও করেন। বর্তমান চুক্তি অনুযায়ী, আল-আকসায় কেবলমাত্র মুসলিমরাই প্রার্থনা করতে পারবেন। ইহুদিরা পবিত্র এই স্থান পরিদর্শন করার অনুমতি পেলেও তাদেরকে প্রার্থনা করার অধিকার দেওয়া হয়নি।
আল-আকসা প্রাঙ্গণটি ইহুদিদের কাছে টেম্পল মাউন্ট নামে পরিচিত। ইসরাইলি চরমপন্থীরা নিয়মিতভাবে আল-আকসা প্রাঙ্গণে তাণ্ডব চালিয়ে আসছে। দীর্ঘদিন ধরেই এই স্থানে একটি ইহুদি মন্দির স্থাপনের স্বপ্নে বিভোর তারা। গত মাসে ইসরাইলের উগ্র ডানপন্থী জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গভির আল আকসা প্রাঙ্গণে প্রবেশ করলে ফিলিস্তিনসহ বিশ্বজুড়ে মুসলমানরা ক্ষুব্ধ হয়ে ওঠেন। ফিলিস্তিনের বিদেশমন্ত্রক ওই স্থানে তার উপস্থিতিকে গুরুতর হুমকি বলে অভিহিত করেছে। এদিকে কাতার, সউদি আরব, তুরস্ক এবং সংযুক্ত আরব আমিরশাহীও ইহুদি মন্ত্রীর ওই পদক্ষেপের নিন্দা করেছে। উল্লেখ্য, ১৯৬৭ সালের আরব-ইসরাইল যুদ্ধে পূর্ব জেরুসালেম দখল করে নেয় ইসরাইল। ১৯৮০ সালে আন্তর্জাতিক সম্প্রদায়ের নিন্দা উপেক্ষা করে পবিত্র এই শহরটিকে ভূখণ্ডে সংযুক্ত করে নেয় ইসরাইল। এদিকে ফিলিস্তিনিরা পূর্ব জেরুসালেমকে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের রাজধানী হিসাবে বিবেচনা করে থাকেন। বর্তমানে জেরুসালেম ও ওয়েস্ট ব্যাঙ্কে ইহুদি বসতি স্থাপন ও গাজায় ইসরাইলের বিমান হামলা নিয়ে দুই দেশের উত্তেজনা তুঙ্গে উঠেছে।পুলিশকে সঙ্গে নিয়ে আল-আকসা প্রাঙ্গণে তাণ্ডব যায়নবাদীদের
ইমামা খাতুন
প্রকাশিত:
৬ ফেব্রুয়ারি ২০২৩, ১৫:১৪
আরও খবর
গুজরাটে পুলিশি হেফাজতে মৃত্যু জহিরের, তীব্র ভর্ৎসনা করল হাইকোর্ট
বেআইনি নির্মাণের অভিযোগের মধ্যেই অভিষেকের বাড়িতে গেল পুলিশ
পুলিশের তৎপরতায় কুলতলিতে আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার ২ কুখ্যাত সমাজ বিরোধী
তৃণমূল নেতার বাড়িতে গোপন সুড়ঙ্গ! ভিতরের দৃশ্য দেখে চক্ষু চড়কগাছ পুলিশের
পুলিশের তাড়া খেয়ে পালাতে গিয়ে মর্মান্তিক পরিণতি, ইঁদুর মারার তারে জড়িয়ে মৃত্যু যুবকের
পুলিশের তাড়া খেয়ে পালাতে গিয়ে মর্মান্তিক পরিণতি, ইঁদুর মারার তারে জড়িয়ে মৃত্যু যুবকের
মালদহে উদ্ধার বিপুল পরিমাণ বিদেশি মাদক: পুলিশের জালে দুই আন্তঃরাজ্য পাচারকারী
মালদহে উদ্ধার বিপুল পরিমাণ বিদেশি মাদক: পুলিশের জালে দুই আন্তঃরাজ্য পাচারকারী
দিল্লি বিস্ফোরণ: উপত্যকাজুড়ে মসজিদ-মাদ্রাসায় তল্লাশি অভিযান পুলিশ-গোয়ান্দাদের
দিল্লি বিস্ফোরণ: উপত্যকাজুড়ে মসজিদ-মাদ্রাসায় তল্লাশি অভিযান পুলিশ-গোয়ান্দাদের
আল-আকসা রক্ষায় বিশ্বজুড়ে মসজিদগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
আল-আকসা রক্ষায় বিশ্বজুড়ে মসজিদগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সর্বাধিক পাঠিত
চালু হল অন্নপূর্ণা যোজনার পোর্টাল, অনলাইনে কীভাবে করবেন আবেদন?
আত্মসমর্পণ নয়, আগাম জামিনের আবেদন জানাবেন খান স্যার, কোচিং সেন্টারে হামলায় আইনি লড়াইয়ের প্রস্তুতি
যন্তর মন্তরের সিজেপি-র বিক্ষোভে ৬ জন আটক, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সরব ছাত্র-যুবরা
আবার বাড়ল রান্নার গ্যাসের দাম, কলকাতায় ১৪.২ কেজি সিলিন্ডার ৯৬৮ টাকা
মহারাষ্ট্রে "লড়কি বহিন" প্রকল্পের উপভোক্তার তালিকায় ১৪ হাজারের বেশি পুরুষ! কঠোর পদক্ষেপ সরকারের
মহারাষ্ট্রে "লড়কি বহিন" প্রকল্পের উপভোক্তার তালিকায় ১৪ হাজারের বেশি পুরুষ! কঠোর পদক্ষেপ সরকারের
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লিতে সিজেপির সমাবেশ, জন্তর মন্তরে ভিড়
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লিতে সিজেপির সমাবেশ, জন্তর মন্তরে ভিড়
রাজ্যে কবে ঢুকবে বর্ষা? বড় আপডেট দিল আবহাওয়া দফতর
রাজ্যে কবে ঢুকবে বর্ষা? বড় আপডেট দিল আবহাওয়া দফতর
সীমান্তে দু’দিন আটকে থাকার পর ১০ বাংলাদেশিকে হোল্ডিং সেন্টারে আনল বিএসএফ
সীমান্তে দু’দিন আটকে থাকার পর ১০ বাংলাদেশিকে হোল্ডিং সেন্টারে আনল বিএসএফ
রাজ্যের সমস্ত মাদ্রাসার তথ্য সংগ্রহের নির্দেশ নবান্নের