পুবের কলম ওয়েবডেস্ক : ৯ আগস্ট আদিবাসী দিবস নামে খ্যাত। এই দিনটি আদিবাসীদের প্রত্যেকের কাছে খুবই উল্লেখযোগ্য একটি দিন। কয়েকদিন আগেই ঝাড়গ্রাম সফরে গিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার অর্থাৎ ৭ই আগস্ট, আদিবাসী দিবসের আগেই তিনি ঝাড়গ্রাম স্টেডিয়াম থেকে আদিবাসী দিবসের সূচনা করলেন।
রাজ্যের এই অনবদ্য উদ্যোগে আগামী ৪ দিন ধরে আদিবাসী দিবস উপলক্ষে চলতে থাকবে উৎসব। এমনকি, এইদিনের অনুষ্ঠানে আদিবাসী নাচের ছন্দে পাও মেলাতে দেখা গেল ওনাকে। একেবারে ওদের সঙ্গে মিশে গিয়ে, নিজের মত করে আনন্দ উপভোগ করেছেন তিনি। এমনকি বাজিয়েছেন মাদলও।
ওনার সঙ্গে ছিলেন মন্ত্রী বীরবাহা হাঁসদা।আরও পড়ুন:
এরপরে তিনি মূলমঞ্চে উঠে ওনার বক্তব্য রাখেন। মঞ্চের পাশে থাকা সমস্ত স্থানীয়দের সঙ্গে তিনি কথা বলেন। তারপর তিনি মূলমঞ্চ থেকে একাধিক বাসিন্দাদের হাতে বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা তুলে দেন।
আরও পড়ুন:
প্রত্যেক বছরই খুব ঘটা করে ৯ আগস্ট বিশ্ব আদিবাসী দিবস পালিত হয়। কার্যত আদিবাসীদের অধিকার, সংস্কৃতি ও ঐতিহ্যকে স্বীকৃতি এবং সম্মান জানানোর জন্যই এই দিনটি উদযাপন করা হয়ে থাকে। ঠিক তারপরেই তিনি সরব হন, এনআরসি নিয়ে। একাধিক ইস্যুতে সরাসরি মঞ্চ থেকেই কেন্দ্রকে তিনি নিশানা করেন।
আরও পড়ুন:
জোর গলায় পরিষ্কারভাবে জানিয়ে দেন, কোনও পরিস্থিতিতেই এনআরসি তিনি হতে দেবেন না। নাম উল্লেখ না করেই আক্রমণ করেন মোদি-শাহকে। তিনি আরও বলেন, “যারা আইন তৈরি করেছেন, তাঁরা পারবেন নিজেদের জন্মের শংসাপত্র দেখাতে?”