পুবের কলম ওয়েবডেস্ক: চলতি বছরের জানুয়ারিতে রাজস্থানের খুশবু এবং বিপুল বিয়ে করেছিলেন। বিয়ের কিছু দিন পরেই বিপুল লন্ডন চলে যান। একুশ বছর বয়সি খুশবু রাজস্থানেই থেকে যান। খুশবু লন্ডনে স্বামীর কাছে যাচ্ছিলেন। আমদাবাদের অভিশপ্ত বিমানে ছিলে খুশবু।
আরও পড়ুন:
হস্পতিবার দুপুর দেড়টা নাগাদ আমদাবাদ বিমানবন্দর থেকে টেক অফের কয়েক সেকেন্ডের মধ্যে মুখ থুবড়ে পড়ে যায়। যাত্রী ও বিমানকর্মী-সহ ২৪২ জন যাত্রী ছিলেন। একজন যাত্রী বেঁচে গিয়েছেন। এআই বিমান ১৭১ বিমানটি হাসপাতালে হস্টেলে গিয়ে আছড়ে পড়ে। হাসপাতালের তিন জুনিয়র চিকিৎসক নিহত এবং বেশ কিছু চিকিৎসক আহত বলে খবর।
দুর্ঘটনায় মোট ২৬৫ জন নিহত সূত্রের খবর।আরও পড়ুন:
বুধবার রাতে খুশবু তার বাবা এবং কাকাতো ভাইয়ের সঙ্গে আহমেদাবাদে পৌঁছেছিলেন। খুশবুর বাবা মদন সিং বিমানবন্দরে তাঁর সঙ্গে একটি ছবি তুলে হোয়াটসঅ্যাপে শেয়ার করেছিলেন। তিনি লিখেছিলেন,"আশীর্বাদ খুশবু বেটা, লন্ডন যাচ্ছি।"
আরও পড়ুন:
এই বছরের জানুয়ারিতে খুশবু বিপুলের বিয়ে হয়।
বিয়ের মাত্র দুই মাস পরেই লন্ডনে ফিরে যান বিপুল। লন্ডনে তিনি একজন ডাক্তার হিসেবে কাজ করেন। খুশবু তাঁর বাবার বাড়িতেই ছিলেন। বৃহস্পতিবার বিমান দুর্ঘটনায় খুশবুর মৃত্যুর পর তাঁর পরিবারে শোকের ছায়া।খুশবুর ছোট দুই বোন এবং এক ভাই দিদির আকস্মিক মৃত্যুতে ভেঙে পড়েছে।আরও পড়ুন: