পুবের কলম ওয়েবডেস্কঃ বঙ্গে এসআইআরে বাদ গিয়েছে প্রায় ৯১ লক্ষ নাম। তারইমধ্যে প্রথম দফার ভোটের আগে ভোটার তালিকা ফ্রিজ করেছে নির্বাচন কমিশন। ফলে স্বাভাবিকভাবেই বিপুল সংখ্যক মানুষ ভোট দিতে পারবেন না বলে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এই আবহে ডিলিটেড ভোটারদের উদ্দেশ্যে বিরাট আশ্বাস দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
আরও পড়ুন:
সোমবার মুর্শিদাবাদের করিমপুরে সভা করেন অভিষেক।
সেখান থেকে তিনি ডিলিটেড ভোটারদের ভোটাধিকার ফেরানোর বার্তা দেন। করিমপুরে রেগুলেটেড মার্কেট গ্রাউন্ডে সভা থেকে অভিষেক আশ্বাস দেন, নথি ঠিক থাকা সত্ত্বেও গায়ের জোরে গায়ের জোরে এসআইআরে নাম বাদ দিচ্ছে। তবে চিন্তার কোনও কারণ নেই তাদের সঙ্গে তৃণমূল কংগ্রেস আছে। শুধু তাই নয়, নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকেও নিশানা করেন অভিষেক। তিনি বলেন, জ্ঞানেশ কুমার ফিনিস, জ্ঞানেশ কুমার ভ্যানিস। মমতা বন্দ্যোপাধায়কে ভোট দিন তাহলে ৪ মে মমতার সরকার তৈরি হবে এবং সকলের ভোটাধিকার ফেরানো হবে। এটা তৃণমূলের শপথ বলে জানা অভিষেক।আরও পড়ুন:
যদিও তৃণমূলের নির্বাচনী ইস্তেহারে এই বিষয় উল্লেখ নেই। সে কথা মনে করিয়ে অভিষেক বলেন, একথা রয়েছে তাঁদের মনের ভিতরে। এনআরসি প্রসঙ্গ উল্লেখ করে বিজেপিকে নিশানা করে অভিষেক বলেন, বিজেপি আসলেই এনআরসি করবে।
আমার এনআরসি করতে দিইনি। তাঁর কথায় বিজেপি মানেই ডিটেনশন আর তৃণমূল মানেই নো ডিটেনশন। বিজেপিকে আরও কড়া ভাষায় আক্রমণ শানিয়ে তভিশেক বলেন, বিজেপি যাদের ভোটে জিতেছে তাদের নামই বাদ দিয়েছে। মতুয়াদের নাম বাদ দিয়েছে। বিজেপিকে যাঁরা ভোট দিয়েছিলেন তাঁদের লক্ষ্মীর ভাণ্ডার, বাড়ি দিচ্ছে তৃণমূল সরকার। এছাড়াও, নোটবন্দি, গ্যাসের মূল্যবৃদ্ধি প্রভৃতি ইস্যু নিয়েও বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ করেন অভিষেক।