Pahalgam Terror Attack: স্বজন হারানোর বেদনায় কান্নায় ভেঙে পড়লেন এলাকাবাসী 

 

স্ত্রী বললেন, 'বদলা চাই'

পুবের কলম,ওয়েবডেস্ক: Pahalgam Terror Attack... দাদার কাঁধে চেপে বাড়ি ফিরল শহিদ ঝন্টু শেখের কফিনবন্দি দেহ।বলা বাহুল্য, দাদা রফিকুল শেখও সেনাবাহিনীতে আছেন। রফিকুল আর্টিলারি রেজিমেন্টের সুবেদার। একবছর হল তাঁরও পোস্টিং কাশ্মীরে। ঝন্টু সেনাবাহিনীতে রয়েছেন ১৪ বছর ধরে।

 

Pahalgam Terror Attack: শহিদ জওয়ান ঝন্টু আলির পাথরঘাটা গ্রামে কান্নার প্রতিধ্বনি 

 

তাঁর দাদা রফিকুল সেনাবাহিনীতে আছেন ২৮ বছর। দেশকে বাঁচাতে ভাইয়ের আত্মত্যাগে গর্বিত দাদা।
এদিন দেহ গ্রামের বাড়িতে পৌঁছাতেই কান্নায় ফেটে পড়েন শহিদের স্ত্রী, বাবা-মা আত্মীয় স্বজন। ভিড় করেন পাথরঘাটা এলাকার প্রচুর মানুষ। সকলের চোখেমুখেই বিষাদের ছায়া (Pahalgam Terror Attack)।

 

Pope Francis funeral: বিশ্ব নেতারা জড়ো হচ্ছেন ভ্যাটিকানে

বেলা ১১টা নাগাদ বাড়ির এলাকাতেই বীর শহিদকে গান স্যালুট দিয়ে শেষ শ্রদ্ধা জানানো হয়। চোখে জল নিয়েও দেশবাসীকে অশান্তি এড়িয়ে সন্ত্রাসবাদের মোকাবিলা করার শপথ নেওয়ার আহ্বান জানান ঝন্টুর দাদা শফিকুল শেখ। স্থানীয় ইদগাহ ময়দানে তাঁর জানাজার প্রস্তুতি শুরু হচ্ছিল বলেই জানা গেছে।

 

 

"আমরাও মুসলিম। কিন্তু ওদের (পাকিস্তান) মনে বিদ্বেষ। ওরা মুসলিম নয়। এর বদলা চাই। না হলে আরও বাচ্চা বাবা হারা হবে!' ---- সদ্য স্বামীহারা স্ত্রী