নাজমুল সর্দার, দক্ষিণ দিনাজপুর : রাজ্যের মধ্যে যুগ্ম হয়ে তৃতীয় স্থান দখল করেছেন বালুরঘাট ললিত মোহন আদর্শ উচ্চ বিদ্যালয় ছাত্রী শ্রেয়া মল্লিক। এদিন তাঁর বাড়িতে গিয়ে শুভেচ্ছা জানান, বালুরঘাট থানার আইসি শান্তিনাথ পাঁজা। সঙ্গে ছিলেন আইসি ও পুলিশের অন্যান্য আধিকারিকরা।

ফুলের তোরা ও  মিষ্টির  প্যাকেট শ্রেয়ার হাতে তুলে দেন আইসি শান্তিনাথ।
আইসি জানান,  শ্রেয়ার  বাবা  একজন সামান্য কোর্টের মুহুরি। অতি সামান‍্য রোজগারের মধ্যে দিয়েই মেয়কে বড় করে তুলেছেন তিনি। শ্রেয়ার এই সাফল্যে গর্বিত জেলাবাসী।

ভবিষ্যতে ইংরেজি নিয়ে পড়াশোনা করতে চান তিনি। পরিবারের আর্থিক অবস্থা খুব একটা সচল না হওয়ার কারণেই বাড়ির পরিজনদের চিন্তার ভাঁজ  পড়েছে কপালে।