এক নজরে পাশের হার
- আইসিএসই দশমে মোট পাসের হার ৯৯.৯৭ শতাংশ।
- ছাত্রীদের পাসের হার ৯৯.৯৮ শতাংশ, ছাত্রদের পাসের হার ৯৯.৯৭ শতাংশ
- আইসিএসই দশমে রাজ্যের মধ্যে যৌথভাবে প্রথম ৯ পড়ুয়া, প্রাপ্ত নম্বর ৯৯.৬ শতাংশ।
আরও পড়ুন:
পুবের কলম প্রতিবেদকঃ কাউন্সিল ফর দ্য ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট এগজামিনেশন (সিআইএসসিই)-র দশম শ্রেণির পাশের হারে ছাত্রদের থেকে ফল ভালো করল ছাত্রীরা। মোট পাশের হার ৯৯.৯৭ শতাংশ। ছাত্রীদের পাসের হার ৯৯.৯৮ শতাংশ ছাত্রদের পাসের হার ৯৯.৯৭ শতাংশ। মেধা তালিকায় প্রথম হয়েছেন ৪ জন, প্রাপ্ত নম্বর ৯৯.৮ শতাংশ। দ্বিতীয় স্থানে ৩৪ জন, শতকরা হার ৯৯.৬ শতাংশ। আইসিএসই দশমে রাজ্যের মধ্যে যৌথভাবে প্রথম ৯ পড়ুয়া, প্রাপ্ত নম্বর ৯৯.৬ শতাংশ।
আরও পড়ুন:
রাজ্যের ৪১৫ টি স্কুলের মোট ৪০ হাজার ৭৩৬ জন ছাত্রছাত্রী পরীক্ষা দিয়েছিল এই বছর। তাদের মধ্যে ৪০ হাজার ৭২৬ জন পাশ করেছে। পাশের হার ৯৯.৯৮%। পরীক্ষায় ৫০০ এর মধ্যে ৪৯৮ পেয়ে রাজ্যের মধ্যে প্রথম স্থান এবং দেশের মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে আসানসোলের অভয় কুমার সিংহানিয়া।
আরও পড়ুন:
তবে মেধা তালিকায় শীর্ষস্থানে যাঁরা রয়েছে, সেখানে স্পষ্টতই দেখা যাচ্ছে উত্তরপ্রদেশের জয়জয়কার।
আরও পড়ুন:
রবিবার বিকেল ৫টায় আইসিএসই-র ফল প্রকাশ হয়। সিআইএসসিই-র অফিসিয়াল ওয়েবসাইট cisce.org থেকে দেখা যাচ্ছে পরীক্ষার ফল। cisce.org এই ওয়েবসাইটেও ফল জানা যাচ্ছে।
একইসঙ্গে, এসএমএসে জানা যাচ্ছে ফল। ০৯২৪৮০৮২৮৮৩ নম্বরে এসএমএস-এর মাধ্যমেও ফলাফল জানা যাচ্ছে।আরও পড়ুন:
বোর্ড সূত্রে খবর, সেমেস্টার এক, সেমেস্টার দুই এবং প্রজেক্ট ও অভ্যন্তরীণ মূল্যায়নের নম্বর চূড়ান্ত মার্কশিটে যোগ করা হয়েছে। যদি কোনও পড়ুয়ারা প্রাপ্ত নম্বর নিয়ে অভিযোগ থাকলে তারা লিখিতভাবে জানাতে পারবে তাদের স্কুলে। সেই অভিযোগপত্রে বিস্তারিত বিষয়টি জানাতে হবে পড়ুয়াদের। স্কুল সেই অভিযোগ খতিয়ে দেখে যুক্তিযুক্ত মনে করলে সংশ্লিষ্ট বোর্ডকে তা মেল করে পাঠাবে। দশম শ্রেণির ফল নিয়ে সব অভিযোগ careers.cisce.org এই মেল আইডিতে মেল করতে হবে স্কুলগুলিকে। তার সঙ্গে বোর্ডের তরফে স্পষ্ট করে দেওয়া হয়েছে পড়ুয়ারা অভিযোগ জানাতে পারবেন কেবল তাদের রেজাল্টের নম্বর গণনায় ভুল হলে।
যদি পড়ুয়ারা পুনরায় চেক করাতে চায় কোনও পেপার তবে সেক্ষেত্রে এক হাজার টাকা করে দিতে হবে। সেই প্রক্রিয়া চলবে ১৭ জুলাই থেকে ২৩ জুলাই পর্যন্ত।আরও পড়ুন:
দেশের করোনা পরিস্থিতিতে এই প্রথম আইসিএসই দশমের দুটো আলাদা সেমেস্টারে পরীক্ষা হয়েছে। এই পদ্ধতিতে সিবিএসই বোর্ডও মূল্যায়নের পথে হেঁটেছে। আইসিএসই দশমের প্রথম টার্মের পরীক্ষা হয় নভেম্বর-ডিসেম্বর মাসে। দ্বিতীয় টার্ম হয় এপ্রিল-মে মাসে। সেই পরীক্ষাগুলির ফল প্রকাশ করবে বোর্ড রবিবার বিকেল ৫টায়। তবে এই বোর্ডের দ্বাদশের ফল কবে প্রকাশ হবে তা এখনও জানানো হয়নি।
আরও পড়ুন: