দুবাই: চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে ভারতের বিরুদ্ধে তিনি ছিলেন পরাজিত দলের নায়ক। মঙ্গলবার রোহিতদের কাছে হারের পরেই নিঃশব্দে একদিনের ক্রিকেট থেকে অবসর গ্রহণ করলেন অজি কিংবদন্তি স্টিভ স্মিথ। বুধবার ক্রিকেট অষ্ট্রেলিয়ার তরফ থেকে এই তথ্য জানানো হয়। সেমিফাইনালে স্মিথ দলের পক্ষে সর্বোচ্চ ৭৩ রান করেন। এই ম্যাচ শেষ হওয়ার পরে স্মিথ সতীর্থদের জানিয়ে দেন ওয়ানডে ক্রিকেটকে বিদায় জানাতে চলেছেন।
অষ্ট্রেলিয়ার হয়ে ১৭০টি ওয়ানডে ম্যাচে স্মিথ করেছেন ৫৮০০ রান। রয়েছে ১২টি শতরান এবং ৩৫টি অর্ধশতরান। সর্বোচ্চ ১৬২। পেয়েছেন ২৮টি উইকেটও। গড় ৪৩.২৮।অষ্ট্রেলিয়ার একদিনের ক্রিকেট ইতিহাসে সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকায় ১২ নম্বরে রয়েছেন স্মিথ। বুধবার এক বিবৃতিতে স্মিথ বলেন, ‘দারুণ সময় কাটালাম। অসাধারণ কিছু মুহূর্ত এবং দুর্দান্ত স্মৃতি রইল। দুটি বিশ্বকাপ জেতা জীবনের অন্যতম স্মরনীয় স্মৃতি। সঙ্গে এই সফরে পেয়েছি কিছু দুর্দান্ত সতীর্থকে। দু’বছর পরেই রয়েছে ওয়ানডে বিশ্বকাপ। এখন সময় এসেছে নতুনদের জায়গা ছেড়ে দেওয়ার।’ মাইকেল ক্লার্কের পরে স্মিথকে ওয়ানডে দলের অধিনায়ক করা হয়েছিল। পরে বল বিকৃতি কান্ডে তাঁর ক্যাপ্টেন্সি চলে যায়। দু’বছর পরে ফের অধিনায়ক হন। প্যাট কামিন্সের অনুপস্থিতিতে চলতি চ্যাম্পিয়ন্স ট্রফিতে স্মিথের কাঁধেই অধিনায়কের দায়িত্ব তুলে দেয় ক্রিকেট অষ্ট্রেলিয়া। স্মিথের অবসর প্রসঙ্গে ক্রিকেট অষ্ট্রেলিয়ার প্রধাণ নির্বাচক জর্জ বেইলি বলেন, ‘ আমরা স্মিথের সিদ্ধান্তকে সম্মান জানাই। আগামী দিনগুলি ওর আরও ভালো কাটুক।’ একনজরে ওয়ানডে ক্রিকেটে স্মিথ ম্যাচ - ১৭০ রান - ৫,৮০০ শতরান - ১২ অর্ধশতরান - ৩৫ সর্বোচ্চ - ১৬২ উইকেট - ২৮আরও খবর
২৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ আরসিবির
টি-২০তে কোহলিকে টপকে শীর্ষ পাঁচে ওয়ার্নার
শাপমোচন, প্রথমবার আইপিএল ট্রফি জয় বিরাট ও আরসিবির
ভারতের টেস্ট দলে কোহলির জায়গা দখল করতে মরিয়া Sarfaraz Khan
সর্বাধিক পাঠিত
করাচির পর লাহোরেও মার্কিন কনস্যুলেটের সামনে বিক্ষোভ-সংঘর্ষ
দিনহাটায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৫ শ্রমিকের মৃত্যু
কুয়েতে ভেঙে পড়ল মার্কিন এফ-১৫, কড়া জবাব দিচ্ছে ইরান
মধ্যপ্রাচ্যে অস্থিরতা: কলকাতা বিমানবন্দরে বাতিল একাধিক আন্তর্জাতিক বিমান, দুর্ভোগে যাত্রীরা
যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো সমঝোতা নয়, স্পষ্ট বার্তা লারিজানির
যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো সমঝোতা নয়, স্পষ্ট বার্তা লারিজানির
বীরভূমে ‘SIR’ আতঙ্ক: চূড়ান্ত তালিকায় ‘বিচারাধীন’ তকমা, মানসিক অবসাদে মৃত্যু যুবকের
বীরভূমে ‘SIR’ আতঙ্ক: চূড়ান্ত তালিকায় ‘বিচারাধীন’ তকমা, মানসিক অবসাদে মৃত্যু যুবকের
বিজেপি ২ কোটি মুসলমানের নাম বাদ দিতে চাই, কিন্তু তারা সফল হবে না: হুঙ্কার অনুব্রত মণ্ডলের
বিজেপি ২ কোটি মুসলমানের নাম বাদ দিতে চাই, কিন্তু তারা সফল হবে না: হুঙ্কার অনুব্রত মণ্ডলের
ভোটের আগেই কড়া নিরাপত্তায় বাংলা: ১০ মার্চের মধ্যে আসছে আরও ২৪০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী
ভোটের আগেই কড়া নিরাপত্তায় বাংলা: ১০ মার্চের মধ্যে আসছে আরও ২৪০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী
বাংলার মানুষ জবাব দিতে তৈরি: 'সার' নিয়ে কমিশনকে তোপ মুখ্যমন্ত্রীর