পুবের কলম ওয়েবডেস্কঃ দেশে ইতিমধ্যেই মাঙ্কিপক্সে ২ আক্রান্তের সন্ধান মিলেছে। কিন্তু পুণের ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজি (বিশ্বব্যাপী, এই বছরের 6 মে যুক্তরাজ্যে প্রথম মাঙ্কিপক্স কেস সনাক্ত করা) এর সিনিয়র বিজ্ঞানীরা বলছেন মাঙ্কিপক্স নিয়ে অযথা আতঙ্কিত হওয়ার কোন কারন নেই। আপাতত দুজন রোগীরই সন্ধান মিলেছে কেরলে। এনআইভির সিনিয়র বিজ্ঞানী প্রজ্ঞা যাদবের কথায় অযথা আতঙ্কিত হবেন না বা গুজব ছড়াবেননা।
আরও পড়ুন:
সঠিক চিকিৎসা হলে এবং সঠিক সময় রোগ ধরা পড়লে মাঙ্কিপক্স নিরাময় সম্ভব। তবে রোগীকে হাসপাতালে ভর্তি করে আইসোলেশন ওয়ার্ডে রেখে চিকিৎসা করতে হবে। যাতে তাঁর থেকে আর কেউ না সংক্রমিত হন।
আরও পড়ুন:
ডঃ প্রজ্ঞা আরও বলছেন “ কোভিড ১৯ বিগত দুটি বছরে আমাদের অনেক কিছু শিখিয়েছে, আমরা জেনেছি একজন সংক্রমিত রোগীকে কিভাবে রাখা যায়”
আরও পড়ুন:
ইতিমধ্যেই দেশের প্রতিটি হাসপাতালে আইসোলেশন ওয়ার্ডগুলিকে প্রস্তুত থাকতে বলা হয়েছে।
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক ইতিমধ্যেই বিদেশ থেকে আগত যাত্রীদের বিমানবন্দরে কড়া স্বাস্থ্যপরীক্ষার নির্দেশ দিয়েছেন।কোন যাত্রীর মধ্যে সামান্য অস্বাভাবিকতা দেখা দিলেই তাকে সোজা আইসোলেশনে পাঠবো হবে। যাতে কোন ভাবেই রোগটি ছড়িয়ে না পড়ে তার জন্য কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে। চলতি বছরের ৬ মে ব্রিটেনে প্রথম মাঙ্কিপক্স রোগীর সন্ধান মেলে। এখনও পর্যন্ত সারা বিশ্বে ১৩০০০ মাঙ্কিপক্সে আক্রান্তের সন্ধান মিলেছে।আরও পড়ুন: