আইভি আদক, হাওড়া:  ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবস উপলক্ষে লোকাল ট্রেনের যাত্রীদের জন্য রেলের উপহার। রেলের বগি সাজানো হলো রং বেরঙের পেন্টিং এর মাধ্যমে যা চাক্ষুষ করে খুশি যাত্রীরাও। স্বাধীনতা আন্দোলনের মনীষী থেকে শুরু করে বিভিন্ন শিল্পকলা ফুটিয়ে তোলা হয়েছে রং-তুলিতে।

প্রজাতন্ত্র দিবস উপলক্ষে সাজানো হলো রেলের বগি

যাত্রীদের চাক্ষুষ আনন্দের জন্য প্রজাতন্ত্র দিবসের থিম দিয়ে সদ্য চালু হওয়া রেক আকর্ষণীয়ভাবে আঁকা হয়েছে।

প্রজাতন্ত্র দিবস উপলক্ষে সাজানো হলো রেলের বগি

এদিন হাওড়া স্টেশনের ৮নং প্ল্যাটফর্মে ডিআরএমের উপস্থিতিতে ফ্ল্যাগ অফের মাধ্যমে এর সূচনা হয়। ওই কোচ পরিদর্শনও করেন ডিআরএম।