পুবের কলম, ওয়েবডেস্কঃ পবিত্র রমযান ২০২২ আসন্ন। তাই এখন থেকেই মুসলিমরা দিন গোনা শুরু করেছেন। কবে থেকে শুরু হবে সেই মাস? এবার রোযা কতদিনের ও কত ঘণ্টার? সংযুক্ত আরব আমিরশাহীর এক বিশিষ্ট জ্যোতির্বিদ্যা ২০২২ সালের রমযানের সম্ভাব্য তারিখ প্রকাশ করেছেন।
আরব ইউনিয়নের জ্যোতির্বিদ্যা এবং মহাকাশ বিজ্ঞান বিভাগের সদস্য ইব্রাহিম আল জারওয়ান বলেন, এ বছর ৩০ দিনের রমযান মাস হতে পারে– অর্থাৎ মে মাসের ১ তারিখ পর্যন্ত চলতে পারে রোযা। এর অর্থ হল– মে মাসের ২ তারিখ মুসলিমরা ঈদ-উল-ফিতর পালন করবেন। রমযানে রোযা রাখার সময়সূচিও প্রকাশিত হয়েছে। মাসের শুরুতে ১৩ ঘণ্টা ৪০ মিনিট এবং মাসের শেষে সেই সময় বেড়ে হবে ১৪ ঘণ্টা ২০ মিনিট।উল্লেখ্য, ইসলামি হিজরি ক্যালেন্ডারে রমযান হল পবিত্রতম মাস।
রমযানের পর আসে ইসলামি ক্যালেন্ডারের দশম মাস শাওয়াল। শাওয়াল মাসের প্রথম দিনেই ঈদ-উল-ফিতর উদ্যাপিত হয়।আরও পড়ুন:
উল্লেখ্য, চাঁদ দেখার উপর নির্ভর করে ২৯ অথবা ৩০ দিনে হয়ে থাকে রমযান মাস। এ মাসে প্রত্যেক প্রাপ্ত বয়স্ক মুসলিম ব্যক্তির উপর সিয়াম পালন ফরয। কিন্তু অসুস্থ, গর্ভবতী ও ডায়াবেটিক রোগীদের ক্ষেত্রে তা শিথিল করা হয়েছে।
রোযাআরও পড়ুন:
হল সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত সকল প্রকার পানাহার– পঞ্চেন্দ্রিয়ের দ্বারা গুনাহের কাজ এবং যৌনসংগম থেকে বিরত থাকা। এ মাসে মুসলিমগণ মহান রবের ইবাদত ও বন্দেগিতে মশগুল থাকেন। পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে সময় কাটে সকলের। কারণ অন্য মাসের তুলনায় এ মাসে ইবাদতের সওয়াব বহুগুণে বাড়িয়ে দেওয়া হয়। রমযানে লাইলাতুল কদর নামক রাতে পবিত্র কুরআন নাযিল হয়েছিল– যে রাতকে আল্লাহ্তায়ালা হাজার মাসের চেয়ে উত্তম বলেছেন।