অটোয়া: মুসলিমদের পবিত্র রমযান মাসের শুভেচ্ছা জানিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। শুক্রবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে (সাবেক ট্যুইটার) এক পোস্টে তিনি এ শুভেচ্ছা জানান। এক্স পোস্টে তিনি লেখেন, ‘সূর্যাস্তের সঙ্গে সঙ্গে কানাডা এবং সারাবিশ্বের মুসলমানরা পবিত্র রমযান মাসের সূচনা উদ্যাপন করছে। বন্ধুবান্ধব এবং পরিবারের সঙ্গে যারা প্রার্থনা করছেন এবং ইফতার উপভোগ করবেন তাদের সকলকে আমি আমার শুভেচ্ছা জানাচ্ছি।’ সবশেষ তিনি বিশ্বের সব মুসলিমদের উদ্দেশে লেখেন, ‘রমযান মুবারক!
’ এ দিকে প্রথম তারাবিহর নামায আদায়ের পর কানাডার মুসলিম সম্প্রদায় পবিত্র রমযান মাসের প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছেন। শুক্রবার সন্ধ্যায় সে-দেশের বিভিন্ন মসজিদে মুসল্লিরা তারাবিহর নামাযে অংশ নেন, যা পবিত্র রমযানের আনুষ্ঠানিক শুরুর প্রথম ধাপ। টরন্টো, মন্ট্রিয়াল, ভ্যানকুভার, সাসকাচুয়ান, রেজাইনা, উনিপেগ-সহ বিভিন্ন শহরের মসজিদগুলোয় ধর্মপ্রাণ মুসলমানদের ভিড় লক্ষ করা গেছে। বিভিন্ন মসজিদের পাশাপাশি বড় শহরগুলোয় ßুñলের জিমনেশিয়াম, চার্চ, ডে-কেয়ারসহ বিভিন্ন জায়গায় তারাবিহর নামাযের ব্যবস্থা করা হয়েছে। তারাবিহর নামায শেষে মুসল্লিরা একে অপরের সঙ্গে পবিত্র রমযানের শুভেচ্ছা বিনিময় করেন।রমযানের শুভেচ্ছা ট্রুডোর
সুস্মিতা
প্রকাশিত:
১ মার্চ ২০২৫, ১৬:১৭
আরও খবর
হাতিয়াড়া জামে মসজিদে Eid ul-Fitr-এর নামাজ
মোথাবাড়িতে খুশির আবহে ঈদের নামাজ
বিভাজনের রাজনীতিকে নিশানা, সম্প্রীতি বজায় রাখার বার্তা মুখ্যমন্ত্রীর
'ঐক্যবদ্ধ জাতি হিসেবে নতুন Bangladesh গঠন করবই'
Eid ul-Fitr উদযাপনে ঢাকা ছাড়লেন প্রায় ৪১ লাখ মানুষ
Eid ul-Fitr উদযাপনে ঢাকা ছাড়লেন প্রায় ৪১ লাখ মানুষ
আইভরি ইন-এ ‘দোস্তি কি ইফতারি’-তে বুদ্ধিজীবী-সমাজকর্মীদের সমাবেশ
আইভরি ইন-এ ‘দোস্তি কি ইফতারি’-তে বুদ্ধিজীবী-সমাজকর্মীদের সমাবেশ
সর্বাধিক পাঠিত
প্রধানমন্ত্রী আবাস যোজনায় বাংলার জন্য ১ লক্ষ বাড়ির অনুমোদন, একাধিক প্রকল্পে কেন্দ্রের বড় ঘোষণা
ইন্তেকাল করলেন বিশিষ্ট আইএএস পি বি সালিমের মা মীরা উম্মা, শোক প্রকাশ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
১ সেপ্টেম্বর থেকে সরকারি দপ্তরে বাধ্যতামূলক হচ্ছে বাংলা, বিধানসভায় ঘোষণা মুখ্যমন্ত্রীর
মুর্শিদাবাদে পুলকার দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, দিলেন আর্থিক সাহায্য ও চাকরির আশ্বাস
নিট ইউজি ২০২৬-এর ফল প্রকাশ, যুগ্মভাবে প্রথম আরিয়ান গুপ্তা ও পানশুল বনসল
নিট ইউজি ২০২৬-এর ফল প্রকাশ, যুগ্মভাবে প্রথম আরিয়ান গুপ্তা ও পানশুল বনসল
নভেম্বরে হতে পারে আর্জেন্টিনা-স্পেনের বহুল প্রতীক্ষিত ‘ফিনালিসিমা’
নভেম্বরে হতে পারে আর্জেন্টিনা-স্পেনের বহুল প্রতীক্ষিত ‘ফিনালিসিমা’
সার: রাজ্যের ‘বিচারাধীন’ লিস্ট থেকে বাদ দেওয়া ২৭ লক্ষের বেশি ভোটারের ৭০ শতাংশই মুসলিম
সার: রাজ্যের ‘বিচারাধীন’ লিস্ট থেকে বাদ দেওয়া ২৭ লক্ষের বেশি ভোটারের ৭০ শতাংশই মুসলিম
মুর্শিদাবাদে স্কুলগাড়িতে ট্রেনের ধাক্কা, ২ পড়ুয়াসহ নিহত ৩
মুর্শিদাবাদে স্কুলগাড়িতে ট্রেনের ধাক্কা, ২ পড়ুয়াসহ নিহত ৩
হকারদের সাংবিধানিক অধিকার রক্ষায় শিয়ালদহ ডিআরএমকে স্মারকলিপি দিল এপিডিআর