পুবের কলম ওয়েবডেস্ক: পবিত্র রমযান মাস উপলক্ষে বিশ্বের সব মুসলমানদের প্রতি শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। তিনি রমযানকে সহানুভূতি, সহমর্মিতা এবং উদারতার মূল্যবোধের প্রতীক হিসেবে উল্লেখ করেছেন। রাষ্ট্রসংঘের মহাসচিব আসন্ন রমযান মাস উপলক্ষে বিশ্বজুড়ে মুসলমানদের জন্য তাঁর উষ্ণ শুভেচ্ছা জানিয়েছেন। বৃহস্পতিবার এক ভিডিয়ো বার্তায় তিনি বলেন, ‘বিশ্বজুড়ে মুসলমানরা রমযান পালন শুরু করতে চলেছেন, আমি তাদের উষ্ণ শুভেচ্ছা জানাই।
’ গুতেরেস বলেন, ‘রমযান পরিবার ও সমাজের সঙ্গে সংযোগ স্থাপনের সময়, পাশাপাশি কম ভাগ্যবানদের স্মরণ করার সুযোগ।’ রমযান শুধু উপবাসের মাস নয়, বরং এটি আত্মশুদ্ধি, মানবতার সেবা ও পরস্পরের প্রতি শ্রদ্ধাবোধ জাগ্রত করার সময়। রাষ্ট্রসংঘ মহাসচিবের বার্তাও এই চেতনাকে সামনে এনেছে, যা বিশ্বব্যাপী শান্তি ও সম্প্রীতির পথকে সুগম করতে পারে। গাজা এবং এর বাইরেও বিস্তৃত অঞ্চল যেমন; সুদান, সাহেল এবং তার বাইরে বিভিন্ন অঞ্চলের দিকে ইঙ্গিত করে গুতেরেস বলেছেন, যারা বাস্তুচ্যুতি এবং সহিংসতার মধ্যে এই পবিত্র সময়টি কাটাবেন, আমি তাদের সহায়তার জন্য একটি বিশেষ বার্তা প্রকাশ করতে চাই। আমি সেইসব ভুক্তভোগী মানুষের সঙ্গে আছি। গুতেরেস বলেন, এবং আমি শান্তি ও পারস্পরিক সম্মানের আহ´ান জানাতে রমযান পালনকারীদের সঙ্গে যোগ দিচ্ছি। রমযান মাসে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ পরিদর্শনে তার বার্ষিক ঐতিহ্যের কথা স্মরণ করে তিনি বলেন, এই কাজগুলো বিশ্বকে ইসলামের আসল চেহারা মনে করিয়ে দেয়। প্রসঙ্গত, শনিবার থেকে শুরু হচ্ছে মুসলমানদের পবিত্র রমযান মাস। আবহাওয়াবিদরা বলেছেন, এ বছরের রমযান মাসটি শুরুর সঙ্গে সঙ্গে শেষ হবে শীত মরশুমের। রমযানের প্রথম দিনটি হবে বসন্তে। ফলে রোযার দিনগুলো তুলনামূলক ঠান্ডা থাকবে। মধ্যপ্রাচ্যের সউদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, মিশর ও কাতারের মুসলিমদের প্রায় ১৩ ঘণ্টা করে রোজা রাখতে হবে। ইসলামের অন্যতম স্তম্ভ রোযা। প্রত্যেক বছর অত্যন্ত ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মুসলিম বিশ্বে পবিত্র রমযান মাস পালন করা হয়। এক মাস সংযম পালনের পর মুসলমানরা শাওয়াল মাসের চাঁদ দেখে পবিত্র ঈদ-উল-ফিতর উদ্যাপন করেন।রমযান সহানুভূতি, সহমর্মিতা-উদারতার প্রতীক: রাষ্ট্রসংঘের মহাসচিব
সুস্মিতা
প্রকাশিত:
২৮ ফেব্রুয়ারি ২০২৫, ১৬:৪৪
আরও খবর
ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা অধিকার, পুরস্কার নয়: গুতেরেস
হাতিয়াড়া জামে মসজিদে Eid ul-Fitr-এর নামাজ
মোথাবাড়িতে খুশির আবহে ঈদের নামাজ
বিভাজনের রাজনীতিকে নিশানা, সম্প্রীতি বজায় রাখার বার্তা মুখ্যমন্ত্রীর
সর্বাধিক পাঠিত
চালু হল অন্নপূর্ণা যোজনার পোর্টাল, অনলাইনে কীভাবে করবেন আবেদন?
শুল্ক বৃদ্ধির জেরে ফের বাড়ছে সোনার চোরাচালান, ২০২৬-এ ১০০ টন ছাড়ানোর আশঙ্কা
আত্মসমর্পণ নয়, আগাম জামিনের আবেদন জানাবেন খান স্যার, কোচিং সেন্টারে হামলায় আইনি লড়াইয়ের প্রস্তুতি
যন্তর মন্তরের সিজেপি-র বিক্ষোভে ৬ জন আটক, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সরব ছাত্র-যুবরা
আবার বাড়ল রান্নার গ্যাসের দাম, কলকাতায় ১৪.২ কেজি সিলিন্ডার ৯৬৮ টাকা
আবার বাড়ল রান্নার গ্যাসের দাম, কলকাতায় ১৪.২ কেজি সিলিন্ডার ৯৬৮ টাকা
মহারাষ্ট্রে "লড়কি বহিন" প্রকল্পের উপভোক্তার তালিকায় ১৪ হাজারের বেশি পুরুষ! কঠোর পদক্ষেপ সরকারের
মহারাষ্ট্রে "লড়কি বহিন" প্রকল্পের উপভোক্তার তালিকায় ১৪ হাজারের বেশি পুরুষ! কঠোর পদক্ষেপ সরকারের
রাজ্যে কবে ঢুকবে বর্ষা? বড় আপডেট দিল আবহাওয়া দফতর
রাজ্যে কবে ঢুকবে বর্ষা? বড় আপডেট দিল আবহাওয়া দফতর
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লিতে সিজেপির সমাবেশ, জন্তর মন্তরে ভিড়
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লিতে সিজেপির সমাবেশ, জন্তর মন্তরে ভিড়
সীমান্তে দু’দিন আটকে থাকার পর ১০ বাংলাদেশিকে হোল্ডিং সেন্টারে আনল বিএসএফ