ইনামুল হক,  বসিরহাটঃ এবার সুন্দরবনে নদীপথেও চালু হয়ে গেল দুয়ারে রেশন। বসিরহাট মহকুমার সুন্দরবনের সন্দেশখালি,  হিঙ্গলগঞ্জ,  মিনাখাঁ,  হাসনাবাদের বিভিন্ন এলাকায় জলপথে পৌঁছে গেল রেশন। প্রত্যন্ত  দুর্গম এলাকায় সুন্দরবন অঞ্চলের মানুষের  কাছে এই পরিষেবা যথেষ্ট তাৎপর্যপূর্ণ। রাজ্য সরকার আগেই ঘোষণা করেছিল দুয়ারে রেশন পৌঁছে দেবে।

সেটা বাস্তবায়িত করতে এবার জলপথে সুন্দরবনের বেশ কয়েকটি ব্লকের লক্ষাধিক মানুষের কাছে দুয়ারের রেশন পৌঁছে দিল রাজ্য খাদ্য দফতর।

সুন্দরবনে নদীপথে চালু হল দুয়ারে রেশন

এদিন সেই ছবি ধরা পড়ল হিঙ্গলগঞ্জ ব্লকের সাহেব খালি,  ভান্ডার খালি,  দুলদুলি,  হেমনগর, মামুদপুর, দেউলি সহ বিভিন্ন গ্রামে। সেখানে ১৫০০ থেকে ১৬০০ সপরিবারে হাতে তাদের রেশন এর চাল, ডাল, আটা, চিনি কেরোসিন তেল সামগ্রী তুলে দিল। এই পরিষেবা পেয়ে রীতিমতো আবেগাপ্লুত  সুন্দরবনের মানুষ।

তাদেরকে রেশন আনতে কখনও পায় হেঁটে ১০ থেকে ১৫ কিলোমিটার আবার কখনও নদীপথে যন্ত্রচালিত নৌকায় করে রৌদ্র,  ঝড়, বৃষ্টি মাথায় নিয়ে যেতে হতো রেশন আনতে। অনেক সময় নির্দিষ্ট সময় পৌঁছতে না পারলে রেশন পেত না।

সুন্দরবনে নদীপথে চালু হল দুয়ারে রেশন

এমনকি দৈনন্দিন জীবনের বাড়ির কাছ থেকে অন্য কাজ বন্ধ করে তাদেরকে যেতে হতো। রাজ্য সরকারের এই পরিকল্পনা সুন্দরবন এলাকার মানুষের কাছে সঠিক সিদ্ধান্ত তা বলা বাহুল্য। পাশাপাশি দুয়ারে রেশন প্রকল্প বিশেষ করে সুন্দরবন মানুষের কাছে এক বিশেষ গুরুত্বপূর্ণ ও সফল সিদ্ধান্ত বলে মনে করছেন প্রত্যন্ত বন অঞ্চলের মানুষ।