পুবের কলম প্রতিবেদক: বড়সড় নিয়োগের খবর আসতে চলেছে বাংলার বেকার যুবক-যুবতীদের জন্য। কেননা কলকাতা পুলিশের ১২ হাজারের বেশি শূন্যপদে পূরণের তোড়জোড় শুরু হয়েছে। এর জন্য খুব শীঘ্রই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হতে চলেছে বলে লালবাজার সূত্রে জানা গিয়েছে।
আরও পড়ুন:
কলকাতা পুলিশে এখন মোট অনুমোদিত পদের সংখ্যা ৩৫ হাজার ৬০৯। কিন্তু তার মধ্যে ২৩ হাজার ২৬৮ জন কলকাতা পুলিশের বিভিন্ন পদে কাজ করছেন। অর্থাৎ ১২ হাজার ৩৪১টি শূন্যপদ রয়েছে। পুলিশের মতো গুরুত্বপূর্ণ একটি বিভাগে এত শূন্যপদ যে যথেষ্ট উদ্বেগের তা স্পষ্ট করে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই।
আরও পড়ুন:
গত বৃহস্পতিবার নবান্নে এক বৈঠকে মুখ্যমন্ত্রীর নির্দেশ, আগামী ৩ মাসের মধ্যে পুলিশের সমস্ত শূন্যপদে নিয়োগ শেষ করতে হবে।
আধিকারিকদের রীতিমতো ধমক দিয়ে দ্রুত এই প্রক্রিয়া সম্পন্ন করতে বলেন তিনি। তারপরই এখন কলকাতা পুলিশের অন্দরে নিয়োগ প্রক্রিয়া নিয়ে তৎপরতা তুঙ্গে উঠেছে।আরও পড়ুন:
দীর্ঘদিন ধরেই কলকাতা পুলিশের বিভিন্ন পদে নিয়োগ হয়নি। এর ফলে সাব ইন্সপেক্টর ও কনস্টেবল-’র সংখ্যা ক্রমাগত কমছে। আর পর্যপ্ত কর্মী ও আধিকারিক না থাকায় ভুগতে হচ্ছে কর্মরত কর্মী ও আধিকারিকদের। কাউকে কাউকে তো টানা ২০ ঘন্টা পর্যন্ত ডিউটি দিতে হচ্ছে। কলকাতা পুলিশে সাব ইন্সকেপ্ট’র অনুমোদিত পদের সংখ্যা ২ হাজার ১১৯। এর মধ্যে মহিলাদের জন্য রয়েছে ২০০টি পদ।
সেই জায়গায় বর্তমানে কর্মরত রয়েছেন মাত্র ১ হাজার ৫২৬ জন। এর মধ্যে ১ হাজার ৪০৫ জন পুরুষ ও বাকিরা মহিলা। অর্থাৎ মোট ৫৯৩টি শূন্যপদ রয়েছে সাব ইন্সপেক্টর র্যাঙ্কে। ট্রাফিক সামলানো এবং থানার বিভিন্ন কাজকর্মের দায়িত্ব সার্জেন্ট পদমর্যাদার অফিসারদের কাঁধে থাকে। কলকাতার পুলিশের তথ্য বলছে, এক্ষেত্রে ৫৯২ জন সার্জেন্ট পদমর্যাদার অফিসারের ঘাটতি রয়েছে। আবার নজরদারি থেকে টহলদারির ক্ষেত্রে সবচেয়ে বেশি সংখ্যায় প্রয়োজন হয় কনস্টেবলদের। সেই পদে নিয়োগ স্বাভাবিকভাবে বেশি হয়। কিন্তু এখন এই র্যাঙ্কেই সবচেয়ে বেশি শূন্যপদ রয়েছে কলকাতা পুলিশের বাহিনীতে। সেখানে পুরুষ ও মহিলা মিলিয়ে কনস্টেবল’র অনুমোদিত পদের সংখ্যা ২৩ হাজার ৪৯৭। অথচ এখন সেখানেই ৮ হাজার ৬৫৬টি পদ ফাঁকা পড়ে আছে।আরও পড়ুন:
সেই হিসাবে দেখা যাচ্ছে খুব শীঘ্রই কলকাতা পুলিশের তরফে যে নিয়োগ বিজ্ঞপ্তি বার হতে চলেছে সেখানে সাব ইন্সপেক্টর পদের জন্য ৫৯৩টি পদ তুলে ধরা হবে। আবার সার্জেন্ট পদের জন্য ৫৯২টি পদ তুলে ধরা হবে। কনস্টেবল
আরও পড়ুন:
পদে সব থেকে বেশি সংখ্যক নিয়োগের সম্ভাবনা রয়েছে। কেননা সেখানে খালি পদের সংখ্যা ৮৬৫৬। এর বাইরেও আরও অনান্য পদের জন্য ২৫০০ জনকে নিয়োগ করা হতে পারে। সব মিলিয়ে মোট ১২৩৪১টি পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি খুব শীঘ্রই প্রকাশ করতে চলেছে লালবাজার।