আইভি আদক, হাওড়া: স্বস্তিকা পত্রিকার ৭৫তম বর্ষ উদযাপন উপলক্ষে বেলুড় মঠে এসে উপস্থিত হয়েছেন আরএসএসের সংঘ প্রধান মোহন ভাগবত। মঙ্গলবার বিকেলে বেলুড় মঠের নবনির্মিত কনভেনশন সেন্টারে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আরএসএসের প্রধান ও সংঘচালক মোহন ভাগবত এদিন প্রথমে মঠের মন্দির দর্শন করেন।
আরও পড়ুন:
দেখা করেন প্রবীণ সন্ন্যাসীদের সঙ্গে।
বেলুড় মঠের অভেদানন্দ সভাগৃহে সাপ্তাহিক স্বস্তিকা পত্রিকার ৭৫বর্ষ পূর্তি উপলক্ষে একটি অনুষ্ঠানেও যোগ দেন। একটি তিনি বিশেষ সংস্করণও প্রকাশ করবেন।আরও পড়ুন:
দু’দিনের বঙ্গ সফরে বেলুড় মঠ ছাড়াও দক্ষিণেশ্বরেও কর্মসূচি রয়েছে সংঘ প্রধানের। সোমবার সকালে কলকাতায় পৌঁছান তিনি। মঙ্গলবার সকাল থেকেই একাধিক কর্মসূচি ছিল তাঁর।