ইনামুল হক, বসিরহাট: সন্দেশখালিতে বিজেপিতে ভাঙ্গন। আন্দোলনের মধ্যেই প্রতিবাদীরা তৃণমূলে যোগদান করলেন। রবিবার সন্দেশখালির বেড়মজুরে এক জনসভায় তাদের হাতে পতাকা তুলে দিয়ে রাজ্যের পুর ও নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম কন্যা প্রিয়দর্শনী হাকিম বলেন,আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বড় মনের মানুষ। তাই যারা ভুল বুঝে আমাদের বিরুদ্ধে চলে গিয়েছিলেন তাদের ফিরে আসাটাকে দল সহজভাবে নিতে পারছে।
রবিবার সন্দেশখালির বেড়মজুর ১ গ্রাম পঞ্চায়েতের বাগদি পাড়া স্কুল মাঠে বসিরহাট লোকসভার তৃণমূল প্রার্থী হাজী নুর ইসলামের সমর্থনে এক জনসভায় বেরমজুর ২ এর বিজেপির কার্যকর্তা শিক্ষক মহাদেব নস্করের নেতৃত্বে ৫০ টি বিজেপি পরিবার তৃণমূলে যোগদান করে। তাদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে এমনই মন্তব্য করেন প্রিয়দর্শিনী। তিনি আরো বলেন সন্দেশখালির সম্প্রীতি যাতে নষ্ট না হয় আমরা সেদিকে লক্ষ্য রেখেই যারা আমাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল তাদেরকে সাদরে দলে গ্রহণ করছি। তবে এটা জেনে রাখা দরকার, বিজেপি পরিকল্পিতভাবে সারাদেশে সন্দেশখালির মা-বোনেদের নামে বদনাম ছড়িয়ে তৃণমূল কংগ্রেসকে কলঙ্কিত করতে চাইছে। এর জন্য যারা দল ছেড়ে বিপথে চালিত হয়েছিল তারা ভুল বুঝতে পেরে ফিরে আসছে। এদিন বিজেপি ছাড়াও আইএসএফের কয়েকজন কর্মী সমর্থক তৃণমূল কংগ্রেসের যোগদান করেন। ধর্মীয় ভাবাবেগ সরিয়ে উন্নয়নের শরিক হতে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত বিভিন্ন সামাজিক প্রকল্পের সুবিধা পেয়েছি। এমনটাই বলছেন দলত্যাগী বিজেপি সমর্থকরা। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের সন্দেশখালির বিধায়ক সুকুমার মাহাতো, তৃণমূল নেতা ও পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ দিলীপ মল্লিক প্রমুখ।সন্দেশখালিতে প্রিয়দর্শনীর হাত ধরে বিজেপির ৫০ পরিবার তৃণমূলে
কিবরিয়া আনসারী
প্রকাশিত:
১৯ মে ২০২৪, ১৫:২০
আরও খবর
লোকসভার পরে সন্দেশখালিতে ৩ বিজেপি কর্মী খুন, গ্রেফতার শেখ শাহজাহান ঘনিষ্ঠ সহ ১০
শুনানি পর্বে হয়রানির অভিযোগে উত্তাল সন্দেশখালি, ভাঙচুর বিডিও অফিস
সন্দেশখালিতে পুলিশ আক্রান্ত, গাড়ি ভাঙচুর, গ্রেপ্তার ৯
সন্দেশখালিতে তৃণমূলের অঞ্চল সহ-সভাপতিকে পিটিয়ে খুন করার চেষ্টায়, গ্রেফতার ৩
ওড়িষায় আক্রান্ত সন্দেশখালির পরিযায়ী শ্রমিকের পরিবারের পাশে বিধায়ক
ওড়িষায় আক্রান্ত সন্দেশখালির পরিযায়ী শ্রমিকের পরিবারের পাশে বিধায়ক
মুখ্যমন্ত্রীর শুভেচ্ছা বার্তা সন্দেশখালির আদিবাসী উন্নয়ন পর্ষদকে
মুখ্যমন্ত্রীর শুভেচ্ছা বার্তা সন্দেশখালির আদিবাসী উন্নয়ন পর্ষদকে
সন্দেশখালিকে ফের অশান্ত করার অভিযোগের তীর বিজেপির দিকে
সন্দেশখালিকে ফের অশান্ত করার অভিযোগের তীর বিজেপির দিকে
'আসল সত্য ফাঁস হয়েছে', সন্দেশখালি কাণ্ডের ভিডিয়ো প্রসঙ্গে বিজেপিকে তোপ মমতার
'আসল সত্য ফাঁস হয়েছে', সন্দেশখালি কাণ্ডের ভিডিয়ো প্রসঙ্গে বিজেপিকে তোপ মমতার
সুন্দরবনের রাস্তায় প্রথম নামলো সেনা রোবট, দেখে হতবাক সন্দেশখালিবাসী
সুন্দরবনের রাস্তায় প্রথম নামলো সেনা রোবট, দেখে হতবাক সন্দেশখালিবাসী
সর্বাধিক পাঠিত
চালু হল অন্নপূর্ণা যোজনার পোর্টাল, অনলাইনে কীভাবে করবেন আবেদন?
আত্মসমর্পণ নয়, আগাম জামিনের আবেদন জানাবেন খান স্যার, কোচিং সেন্টারে হামলায় আইনি লড়াইয়ের প্রস্তুতি
শুল্ক বৃদ্ধির জেরে ফের বাড়ছে সোনার চোরাচালান, ২০২৬-এ ১০০ টন ছাড়ানোর আশঙ্কা
যন্তর মন্তরের সিজেপি-র বিক্ষোভে ৬ জন আটক, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সরব ছাত্র-যুবরা
আবার বাড়ল রান্নার গ্যাসের দাম, কলকাতায় ১৪.২ কেজি সিলিন্ডার ৯৬৮ টাকা
আবার বাড়ল রান্নার গ্যাসের দাম, কলকাতায় ১৪.২ কেজি সিলিন্ডার ৯৬৮ টাকা
মহারাষ্ট্রে "লড়কি বহিন" প্রকল্পের উপভোক্তার তালিকায় ১৪ হাজারের বেশি পুরুষ! কঠোর পদক্ষেপ সরকারের
মহারাষ্ট্রে "লড়কি বহিন" প্রকল্পের উপভোক্তার তালিকায় ১৪ হাজারের বেশি পুরুষ! কঠোর পদক্ষেপ সরকারের
রাজ্যে কবে ঢুকবে বর্ষা? বড় আপডেট দিল আবহাওয়া দফতর
রাজ্যে কবে ঢুকবে বর্ষা? বড় আপডেট দিল আবহাওয়া দফতর
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লিতে সিজেপির সমাবেশ, জন্তর মন্তরে ভিড়
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লিতে সিজেপির সমাবেশ, জন্তর মন্তরে ভিড়
সীমান্তে দু’দিন আটকে থাকার পর ১০ বাংলাদেশিকে হোল্ডিং সেন্টারে আনল বিএসএফ