পুবের কলম ওয়েব ডেস্ক: ১৯৬৭ সালের সীমান্ত অনুসরণ করে একটি ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য বিস্তৃত শান্তি প্রক্রিয়া শুরু করার আহ্বান জানিয়েছেন সউদি আরবের যুবরাজ বিন সালমান। ব্রিকস গ্রুপের সামিটে তিনি এই দাবি জানান।
তিনি বলেন, দ্বি-রাষ্ট্রভিত্তিক সমাধানে আন্তর্জাতিক সিদ্ধান্ত বাস্তবায়নের মাধ্যমে ফিলিস্তিনের নিরাপত্তা ও স্থিতিশীলতা অর্জন ছাড়া কোনও বিকল্প নেই। তিনি আরও বলেন, ফিলিস্তিনিদের জোরপূর্বক বাস্তুচ্যুত করাকে প্রত্যাখ্যান করে সউদি আরব।
একই সঙ্গে ইসরাইলের কাছে অস্ত্র রফতানি বন্ধ করার জন্য সব দেশের প্রতি আহ্বান জানান তিনি।
তার ভাষায়, ‘আমরা অবিলম্বে গাজায় ইসরাইলের সামরিক অভিযান বন্ধের দাবি জানাই।’ বিন সালমান বলেন, গাজা উপত্যকায় সংকট সৃষ্টির পর থেকেই সেখানকার সাধারণ মানুষদের সুরক্ষা নিশ্চিত করতে অক্লান্ত কাজ করেছে সউদি আরব। একই সঙ্গে ওই ভূখণ্ডে অবিলম্বে ত্রাণ পৌঁছানোর দাবি উঠেছে সম্মেলন থেকে।
শেষ আপডেট:
২৪ মার্চ ২০২৬, ২২:৫১