পুবের কলম, ওয়েব ডেস্কঃ প্রধানমন্ত্রী মোদি কানাডায় জি-৭ সম্মেলনে গিয়েছেন। এ নিয়ে কংগ্রেস এমপি শশী থারুর বলেন, “জি-৭ এখন আর বিশ্বের সবচেয়ে বড় সাতটি অর্থনীতি নয়, কারণ ভারত ও চীন এখন বড় অর্থনৈতিক শক্তি। তাই ওদেরও জি-৭-এ থাকা উচিত। তবে এই দেশগুলোর মধ্যে ভালো বোঝাপড়া আছে।

প্রধানমন্ত্রী মোদীর জন্য এই দেশগুলোর নেতাদের সঙ্গে কথা বলার সুযোগ খুবই ভালো।
এতে ভারতের বক্তব্য তাদের সামনে তুলে ধরার সুযোগ তৈরি হয়। এটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। চিন্তার কিছু নেই, বিদেশ সচিব ফিরে এলে আমরা বিস্তারিত জানতে পারব।”

ইসরাইল ও ইরানের সংঘর্ষ প্রসঙ্গে তিনি বলেন, “এই বিষয়টি আজ আলোচনায় ছিল না। তবে কিছু এমপি বলেছেন, যেসব ভারতীয় ওই সংঘাতে আটকে পড়েছেন, তাঁদের নিরাপত্তা ও দেশে ফেরানোর বিষয়ে দ্রুত পদক্ষেপ দরকার। সরকার আমাদের জানিয়েছে, এই বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।”