পুবের কলম, ওয়েবডেস্কঃ তালিবানের দখলে কাবুল। এই ঘটনায় প্রায় সব থেকে বেশি সংখ্যায় যে প্রশ্ন বার বার উঠে আসছে, তালিবানের আমলে মানুষ কতখানি নিরাপদ! আর সবথেকে বড় প্রশ্ন তাদের ছত্রছায়ায় একজন নারী কতখানি স্বাধীন। এদিকে দেখা যাচ্ছে সেই তালিবানের আমলেই আফগান টেলিভিশনে একজন নারী উপস্থাপকের ভূমিকায়। আফগানিস্তানের সবচেয়ে জনপ্রিয় টিভি চ্যানেল তোলোর মনিং শোতে নারী উপস্থাপককেও কাজ করতে দেখা গেছে।
বৃহস্পতিবার কাতারের গণমাধ্যম আল-জাজিরা এমন সংবাদ প্রকাশ করেছে।আরও পড়ুন:
তোলো টিভি চ্যানেলের প্রধান নির্বাহী সাদ মোহসেনি জানিয়েছেন, যে তাদের টিভি চ্যানেলের কার্যক্রম শুরু হয়েছে একজন নারী উপস্থাপকের মাধ্যমে। সাদ মোহসেনি হলেন মোবি গ্রুপের পরিচালক, তার মোবি গ্রুপই তোলো টিভি চ্যানেলটিকে নিয়ন্ত্রণ করে থাকে। বৃহস্পতিবার তিনি তার ট্যুইটার অ্যাকাউন্টে বলেছেন যে তোলো টিভির ব্রেকফস্ট শো ‘বামদাদ ই খোশ’ আবার চালু করা হয়েছে এক নারী উপস্থাপকের মাধ্যমে।
আরও পড়ুন:
ক্ষমতা দখলের পর থেকে তালিবান মুখপাত্র একাধিকবার বিভিন্ন বিবৃতি দিয়ে জানিয়েছে, মহিলারা বাহিরের জগতে কাজ করা নিয়ে কোনও অসুবিধে হবে না।
তারা একজন মহিলাকে শ্রদ্ধা করে, বোনের মতো দেখে। রাজনৈতিক ক্ষেত্রে ও সাংবাদিকতা ক্ষেত্রেও একজন পুরুষের মতোই সমান অধিকার পাবেন।আরও পড়ুন:
এখনও দেখা যাচ্ছে তালিবানের শাসনকালে সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে নারী কর্মচারীরা বেশ ভালো ভাবেই কাজ করে চলেছেন। তালেবানবিরোধী গণমাধ্যমগুলোও বিভিন্ন ধরনের খবর প্রকাশ করে মানুষের মনে ভীতির সঞ্চার করছে।
আরও পড়ুন:
তালিবানের পক্ষ থেকে আগেই বিবৃতি দিয়ে জানিয়েছিল, তালিবান নিয়ে নারীদের ভয় পাওয়ার কোনও কারণ নেই। সেই কথাকেই সত্যি করে দেখিয়ে দিল তালিবান।