পুবের কলম প্রতিবেদক: রাজ্যের আইপিএস অফিসার যশপ্রীত সিং (এসএস-আইবি)-এর উদ্দেশে ‘খলিস্তানি’ মন্তব্যকে কেন্দ্র করে বেশ কিছুদিন ধরেই উত্তপ্ত হয়েছে রাজ্য রাজনীতির আবহ। রাজ্যে কর্মরত আইপিএস অফিসার যশপ্রীত সিংকে ‘খালিস্তানি’ বলে কু-মন্তব্য করার প্রতিবাদ জানিয়ে গত দুই সপ্তাহ ধরে রাজ্য বিজেপি-র সদর দফতরের সামনে ধরনায় বসেছেন শিখ ধর্মের মহিলা প্রতিনিধিরা।
আরও পড়ুন:
এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করার দাবি জানিয়ে সোচ্চার হলেন ধরনা মঞ্চে বসে থাকা শিখ ধর্মের মহিলা প্রতিনিধিরা। ধরনায় অংশগ্রহণকারীদের শিখ প্রতিনিধিরা জানান, রাজ্য পুলিশে কর্মরত শিখ ধর্মাবলম্বী আইপিএস অফিসার যশপ্রীত সিং ‘খালিস্তানি’ বলে কূ-মন্তব্য করার জন্য রাজ্যের বিরোধী দলনেতার পদ থেকে শুভেন্দু অধিকারিকে সরানোর দাবিও তোলেন শিখ ধর্মাবলম্বি মহিলারা।