পুবের কলম, ওয়েবডেস্ক: বৃহস্পতিবার ফের বিহারে ভোটার তালিকা পুনর্বিবেচনা (SIR) প্রক্রিয়া নিয়ে ওঠা অভিযোগের শুনানি করল সুপ্রিম কোর্ট। এদিনের শুনানিতে এসআইআর শেষ পর্যন্ত দেখবে দেশের শীর্ষ আদালত বলে পর্যবেক্ষণ করেছেন বিচারপতি সুর্য কান্ত ও জয়মাল্য বাগচির বেঞ্চ। একইসঙ্গে আপাতত এসআইআর-এ বাদ পড়া ভোটারদের তালিকা প্রকাশের ক্ষেত্রে কমিশনকে সময় দেওয়ায় বিষয়ে সবুজ সংকেত দিয়েছে সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ। এদিন শুনানি চলাকালীন শীর্ষ আদালতের কাছে একটি আবেদন জমা করেন আইনজীবী প্রশান্ত ভূষণ।
দ্রুত বিহারে এসআইআর-র জেরে বাদ পড়া ভোটারদের নামের তালিকা প্রকাশের জন্য কমিশনকে নির্দেশ দেওয়ার আর্জি জানান তিনি। আইনজীবীর দাবি, ওই ভোটারদের নাম কেন বাদ পড়ল, সেই কারণও নির্বাচন কমিশনকে ব্যাখ্যা করতে হবে। এরপরই বিচারপতি সূর্য কান্ত বলেন, ‘এখনই গোটা মামলার ফয়সালা বা নিষ্পত্তি করছি না। আমাদের কোনও সন্দেহই নেই যে ওরা নিজেদের দায়িত্ব পালন করবেন। সর্বোপরি, বাধ্যতামূলক ভাবে এই দায়িত্ব পালন করতে হবে তাঁদের।’নির্বাচন কমিশন (ECI) অভিযোগ অস্বীকার করে জানিয়েছে, ভোটারদের নাম গণহারে বাদ দেওয়া হয়নি। কমিশনের পক্ষে আইনজীবী রাকেশ দ্বিবেদী জানান, যাদের নাম বাদ পড়ার অভিযোগ, তাঁরা কখনও খসড়া তালিকায় ছিলেন না কারণ প্রয়োজনীয় ফর্ম জমা দেননি। যদিও আদালত এই হলফনামা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে। আইনজীবীর রাকেশ দ্বিবেদী যুক্তি দিয়ে বলেন, ‘আমরা সময় মেপে, নির্দেশ মোতাবেকই কাজ করছি। তারপরেও প্রশান্ত ভূষণ কেন বারংবার একই দাবি করে যাচ্ছেন?’এসআইআর শেষ পর্যন্ত দেখবে আদালত: এসআইআর নিয়ে পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের
কিবরিয়া আনসারী
প্রকাশিত:
১৬ অক্টোবর ২০২৫, ১২:৩৪
আরও খবর
বিশেষ পরিস্থিতি ছাড়া ছররা গুলি ব্যবহার নয়, যন্তর মন্তর কাণ্ডে কেন্দ্রকে কড়া নির্দেশ সুপ্রিম কোর্টের
ধর্মতলায় সাংবাদিক নিগ্রহ মামলায় সুপ্রিম কোর্টের নির্দেশে জামিন মিলেছে ধৃত ১৬ জনের, তদন্ত কি জারি থাকবে?
এফআইআর খারিজ না হলে ফের দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি সিজেপি-র, সুপ্রিম কোর্টের নির্দেশে অসন্তোষ
পুলিশের বিরুদ্ধে হেনস্থার অভিযোগ: সুরক্ষা চেয়ে সুপ্রিম কোর্টে যন্তর মন্তরের স্বেচ্ছাসেবক জুনেদ মালিক
দাম্পত্য বিরোধে প্রতিশোধ নিতে শ্বশুরবাড়ির আত্মীয়দের টেনে আনে: পকসো মামলা খারিজ করে মন্তব্য সুপ্রিম কোর্টের
দাম্পত্য বিরোধে প্রতিশোধ নিতে শ্বশুরবাড়ির আত্মীয়দের টেনে আনে: পকসো মামলা খারিজ করে মন্তব্য সুপ্রিম কোর্টের
ছাত্র বিক্ষোভে পুলিশের অতিসক্রিয়তা নিয়ে কড়া সুপ্রিম কোর্ট, 'শান্তিপূর্ণ আন্দোলন মৌলিক অধিকার', মন্তব্য প্রধান বিচারপতির
ছাত্র বিক্ষোভে পুলিশের অতিসক্রিয়তা নিয়ে কড়া সুপ্রিম কোর্ট, 'শান্তিপূর্ণ আন্দোলন মৌলিক অধিকার', মন্তব্য প্রধান বিচারপতির
‘ককরোচ’ বিক্ষোভের জেরে দিল্লিতে মেট্রো বিভ্রাট, সুপ্রিম কোর্টের আইনজীবীদের যাতায়াত নিয়ে সরব প্রধান বিচারপতি
‘ককরোচ’ বিক্ষোভের জেরে দিল্লিতে মেট্রো বিভ্রাট, সুপ্রিম কোর্টের আইনজীবীদের যাতায়াত নিয়ে সরব প্রধান বিচারপতি
‘ভোটার তালিকা ম্যাপিং আসলে সংবিধান মেনেই নাগরিকত্ব যাচাইয়ের প্রক্রিয়া’: এসআইআর নিয়ে জ্ঞানেশ কুমার
‘ভোটার তালিকা ম্যাপিং আসলে সংবিধান মেনেই নাগরিকত্ব যাচাইয়ের প্রক্রিয়া’: এসআইআর নিয়ে জ্ঞানেশ কুমার
সার: রাজ্যের ‘বিচারাধীন’ লিস্ট থেকে বাদ দেওয়া ২৭ লক্ষের বেশি ভোটারের ৭০ শতাংশই মুসলিম
সার: রাজ্যের ‘বিচারাধীন’ লিস্ট থেকে বাদ দেওয়া ২৭ লক্ষের বেশি ভোটারের ৭০ শতাংশই মুসলিম
এয়ার ইন্ডিয়া বিমান দুর্ঘটনায় তদন্ত শেষ হতে লাগবে আরও ছ’সপ্তাহ, সুপ্রিম কোর্টকে জানাল এএআইবি
এয়ার ইন্ডিয়া বিমান দুর্ঘটনায় তদন্ত শেষ হতে লাগবে আরও ছ’সপ্তাহ, সুপ্রিম কোর্টকে জানাল এএআইবি
সর্বাধিক পাঠিত
ইন্তেকাল করলেন বিশিষ্ট আইএএস পি বি সালিমের মা মীরা উম্মা, শোক প্রকাশ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
১ সেপ্টেম্বর থেকে সরকারি দপ্তরে বাধ্যতামূলক হচ্ছে বাংলা, বিধানসভায় ঘোষণা মুখ্যমন্ত্রীর
মুর্শিদাবাদে পুলকার দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, দিলেন আর্থিক সাহায্য ও চাকরির আশ্বাস
নিট ইউজি ২০২৬-এর ফল প্রকাশ, যুগ্মভাবে প্রথম আরিয়ান গুপ্তা ও পানশুল বনসল
নভেম্বরে হতে পারে আর্জেন্টিনা-স্পেনের বহুল প্রতীক্ষিত ‘ফিনালিসিমা’
নভেম্বরে হতে পারে আর্জেন্টিনা-স্পেনের বহুল প্রতীক্ষিত ‘ফিনালিসিমা’
সার: রাজ্যের ‘বিচারাধীন’ লিস্ট থেকে বাদ দেওয়া ২৭ লক্ষের বেশি ভোটারের ৭০ শতাংশই মুসলিম
সার: রাজ্যের ‘বিচারাধীন’ লিস্ট থেকে বাদ দেওয়া ২৭ লক্ষের বেশি ভোটারের ৭০ শতাংশই মুসলিম
মুর্শিদাবাদে স্কুলগাড়িতে ট্রেনের ধাক্কা, ২ পড়ুয়াসহ নিহত ৩
মুর্শিদাবাদে স্কুলগাড়িতে ট্রেনের ধাক্কা, ২ পড়ুয়াসহ নিহত ৩
হকারদের সাংবিধানিক অধিকার রক্ষায় শিয়ালদহ ডিআরএমকে স্মারকলিপি দিল এপিডিআর
হকারদের সাংবিধানিক অধিকার রক্ষায় শিয়ালদহ ডিআরএমকে স্মারকলিপি দিল এপিডিআর
নিট-ইউজি ২০২৬: জম্মু-কাশ্মীরে শীর্ষে হাদিয়া নিসার, দেশের মধ্যে ৯৯