পুবের কলম প্রতিবেদক: ঈদ উল ফিতরের দিনে ফুরফুরা শরীফের পীর এবং পীরজাদাদের দোয়া নিলেন শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়।

সঙ্গে ছিলেন হুগলি জেলা পরিষদের খাদ্যকর্মাধ্যক্ষ  শামীম আহমেদ। তিনি বলেন ঈদুল ফিতরের নামাযের পর ফুরফুরার পীর এবং পীরজাদা দের সঙ্গে দোয়া নিতে এসেছিলেন।