আরও পড়ুন:
পুবের কলম ওয়েবডেস্কঃ বৃহস্পতিবার বদলি করা হল রাজ্যপুলিশের শীর্ষ কর্তাদের। কিছুদিন আগেই জেলার এসপি দের বদলি করা হয়েছিল। জ্ঞানবন্ত সিং, মনোজ বর্মা, আর রাজশেখররন, জয়ন্ত বসুর মত শীর্ষ পুলিশ কর্তাদের বদলি করা হয়েছে।
আরও পড়ুন:
এডিজি সিআইডি, এবং রাজ্য এসটিএফের শীর্ষ পদে ছিলেন জ্ঞানবন্ত।
বৃহস্পতিবারের নির্দেশিকা অনুযায়ী নতুন এডিজি সিআইডি হলেন আর রাজশেখরন। জ্ঞানবন্ত শুধু এডিজি এসটিএফ পদেই বহাল থাকবেন। রাজশেখরন এডিজি এসিবি পদে ছিলেন। তাঁর জায়গায় নতুন এডিজি এসিবি হলেন মনোজকুমার বর্মা।আরও পড়ুন:
বর্তমানে মনোজ ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের কমিশনার। আপাতত তিনি দু’টি পদই সামলাবেন। রদবদল হয়েছে ডিরেক্টরেট অব ইকনমিক অফেন্সেসের ডিরেক্টর পদেও। জয়ন্ত বসুর বদলে নতুন ডিরেক্টর হলেন নটরাজন রমেশ বাবু। বিধাননগর পুলিস কমিশনারেটের নতুন গোয়েন্দাপ্রধান হলেন বিশ্বজিৎ ঘোষ।তিনি ছিলেন ঝাড়গ্রাম পুলিশ জেলার সুপার।
আরও পড়ুন: