০৩ ফেব্রুয়ারী ২০২৬, মঙ্গলবার, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

জোরদার হামলা, হামাসের প্রতিরোধে নাস্তানাবুদ ইসরাইলি সেনারা

গাজা, ১৭ মে: হামলার তীব্রতা যতই বাড়াচ্ছে ইসরাইল, ততই প্রতিরোধ গড়ে তুলছে হামাস। ফিলিস্তিন স্বাধীনতাকামী গোষ্ঠীর পরিকল্পিত প্রতিরোধের মুখে নাস্তানাবুদ ইসরাইলি বাহিনী। হামাসকে নির্মূল করতে গিয়ে পাল্টা বিপদে পড়েছে ইহুদি সেনারা। নির্মূল তো দূরের কথা, হামাসের প্রতিরোধ ব্যবস্থাই ভাঙতে পারছে না সেনারা। উপত্যকার উত্তর থেকে দক্ষিণ- সব প্রান্তেই তীব্র প্রতিরোধের মুখে পড়েছে তারা। এদিকে হামাসকে নির্মূলের নামে ইসরাইলি বাহিনী রাফার পাশাপাশি ফিলিস্তিনের উত্তর গাজায় ভয়াবহ হামলা শুরু করেছে। গাজা উপত্যকার উত্তর অংশেও জোরদার হামলা চালাচ্ছে ইহুদি সেনারা। বৃহস্পতিবার থেকে এই অঞ্চলে হামলা শুরু হয়েছে বলে জানিয়েছে রয়টার্স। হামলার ফলে বিপর্যস্ত হয়ে পড়েছে ফিলিস্তিনিদের জীবন।

আরও পড়ুন: দুই মাসের আলটিমেটাম: হামাসকে অস্ত্র সমর্পণের নির্দেশ ট্রাম্পের ‘শান্তি পর্ষদের’, তীব্র অনিশ্চয়তায় গাজা

জানা গিয়েছে, ইসরাইলি হামলা থেকে জীবন বাঁচাতে গাজার বহু বাসিন্দা আশ্রয় নেয় রাফায়। শহরটি হয়ে ওঠে গাজার বাসিন্দাদের লাইফলাইন। কিন্তু সেখানেও ইসরাইলি সেনারা ব্যাপক হামলা শুরু করলে অশান্ত হয়ে ওঠে পরিস্থিতি। এই যুদ্ধ পরিস্থিতিতে অন্তত সাড়ে ৫ লাখের বেশি উদ্বাস্ত ফিলিস্তিনি রাফাহ শহর ছেড়ে পালিয়ে গিয়েছে। একের পর এক বিস্ফারণের আঘাতে কেঁপে উঠছে গাজা উপত্যকা। আন্তর্জাতিক সম্প্রদায়ের আহ্বান উপেক্ষা করে গাজার রাফায় অভিযানে নেমে মহাবিপদে পড়েছে ইসরাইল। হামাসকে নির্মূল করে ইসরাইলি সেনারা রাফাহ ছাড়বে বলে নেতানিয়াহু ঘোষণা দিলেও, পদে পদে হামাসের পরিকল্পিত চোরাগোপ্তা হামলায় নাস্তানাবুদ আআইডিএফ। উত্তর গাজার জাবালিয়া এলাকায় ইসরাইলি সেনাদের অবস্থান সবচেয়ে কোণঠাসা। অন্যান্য অংশেও শক্ত প্রতিরোধ গড়ে তুলেছেন হামাস যোদ্ধারা। টানেল, বিধ্বস্ত ভবন আর গোপন বাঙ্কার থেকে চলছে পাল্টা জবাব। ইসরাইলি সেনারা রাফায় প্রবেশের পরই পুনরায় নিজেদের শক্তির জানান দিচ্ছে গোষ্ঠীটি। গত কয়েকদিনে প্রকাশ করেছে শত্রুপক্ষের ট্যাঙ্ক ধ্বংসের বহু ছবি। প্রসঙ্গত, কয়েক মাস আগেই হামাসের অস্তিত্ব নির্মূলের দাবি করেছিল তেল আবিব। তবে ইসরাইল যে তাদের কিছুই করতে পারেনি তা স্পষ্ট।

আরও পড়ুন: হামাসকে সাময়িকভাবে সশস্ত্র থাকার অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

আরও পড়ুন: নাগরিকদের নিরাপত্তা দিয়ে গাজায় সক্রিয় হামাস
প্রতিবেদক

কিবরিয়া আনসারি

Kibria obtained a master's degree in journalism from Aliah University. He has been in journalism since 2018, gaining work experience in multiple organizations. Focused and sincere about his work, Kibria is currently employed at the desk of Purber Kalom.
সর্বধিক পাঠিত

কফ সিরাপে মৃত্যু ইস্যুকে কেন্দ্র করে উত্তপ্ত বিধানসভা, ‘কো-মর্বিডিটিই দায়ী’ জানাল রাজস্থান সরকার

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

জোরদার হামলা, হামাসের প্রতিরোধে নাস্তানাবুদ ইসরাইলি সেনারা

আপডেট : ১৭ মে ২০২৪, শুক্রবার