০৭ মার্চ ২০২৬, শনিবার, ২২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

শক্তিশালী ভূমিকম্প চিনের সিচুয়ানে, মৃত কমপক্ষে ৩, জখম ৬০

পুবের কলম, ওয়েবডেস্কঃ শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল চিন। ভয়ঙ্কর এই ভূমিকম্পে কমপক্ষে তিন জনের প্রাণহানি ঘটেছে। জখম হয়েছেন আরও ৬০ জন। রিখটার স্কেলে এই কম্পনের মাত্রা ছিল ৬। চিনের দক্ষিন-পশ্চিমাঞ্চলীয় সিচুয়ান প্রদেশে এই কম্পন আঘাত হানে। বৃহস্পতিবার ভোর ৪টের দিকে এই কম্পন অনভূত হয়।

সাউথ চায়না মর্নিং পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, কমপক্ষে তিনজন নিহত হয়েছে, জখম হয়েছেন ৬০ জন।

চিনের ভূমিকম্প নেটওয়ার্ক কেন্দ্র (সিইএনসি) জানিয়েছে, সিচুয়ান প্রদেশের লুক্সিয়ান কাউন্টিতে স্থানীয় সময় বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টার দিকে ভূমিকম্পটি আঘাত হানে। ভূমিকম্পটির গভীরতা ছিল ১০ কিলোমিটার (৬ মাইল)। কেন্দ্রস্থল ছিল ২৯ দশমিক ২ ডিগ্রী উত্তর অক্ষাংশে এবং ১০৫ দশমিক ৩৪ ডিগ্রী পূর্ব দ্রাঘিমাংশে।

জানা গিয়েছে, ভূমিকম্পে প্রায় দুই শতাধিক বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ৩৫টি বাড়ি ভেঙে পড়েছে। বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়ে যাওয়ার কাজ শুরু হয়েছে। এখনও পর্যন্ত ৬ হাজার ৯০৪ জন মানুষকে নিরাপদ জায়গায় সরানো হয়েছে। প্রায় ৪ হাজার উদ্ধারকর্মী এই কাজে নেমেছেন।

প্রায় ভূমিকম্পের কবলে পড়ে পশ্চিম চিনের সিচুয়ান। এর আগে ২০০৮ সালের মে মাসে এক শক্তিশালী ভূমিকম্পে ৯০ হাজার মানুষের প্রাণহানি ঘটে। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৭.৯। ভেঙে পড়েছিল একাধিক বাড়ি থেকে স্কুল।

সর্বধিক পাঠিত

হরমুজ প্রণালী খোলা, তবে মার্কিন যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের জন্য নয় : ইরান

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

শক্তিশালী ভূমিকম্প চিনের সিচুয়ানে, মৃত কমপক্ষে ৩, জখম ৬০

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২১, বৃহস্পতিবার