পুবের কলম প্রতিবেদক : এবার স্কুলে টাই নিষিদ্ধ হতে চলছে আফগানিস্তানে। ছাত্র কিংবা শিক্ষক কেউই পরতে পারবেন না টাই। এখনই এমন নির্দেশ দেওয়া না হলেও আফগানিস্থান শিক্ষামন্ত্রক এমন নিষেধাজ্ঞার পরিকল্পনা করছে বলে জানা গিয়েছে। ছাত্রীদের হিজাব যেমন বাধ্যতামূলক করা হবে, তেমনই ছাত্র ও শিক্ষকদের টাই নিষিদ্ধ করা হবে। এমনটাই জানিয়েছে আফগানিস্তানের তোলো নিউজ এজেন্সি।
তারা জানিয়েছে তবে এখনই কোনো নির্দেশ অবশ্য দেওয়া হয়নি। সবটাই পরিকল্পনা স্তরে রয়েছে। কাবুল শিক্ষা বিভাগের প্রধান ইহসানুল্লাহ খিতাব বলেছেন, 'হিজাব এবং টাই ব্যবহার সম্পর্কে কাবুল শিক্ষা বিভাগ যে বিবৃতি জারি করেছে তা এখনও পাকাপাকি কোনও নির্দেশ নয়।আরও পড়ুন:
শিক্ষা দফতর বলেছে পাঠক্রম পরিবর্তন হয়েছে বলে যে কথা বলা হচ্ছে তা ঠিক নয়। এখনও কোনও পাঠক্রম বদলানো হয়নি।
তবে পাঠক্রেম বদল আনার কথা ভাবা হচ্ছে। এটা বিশ্বজুড়েই হয়ে থাকে। শিক্ষাক্ষেত্রে কিছু কিছু পরিবর্তন আনা খুবই স্বাভাবিক। তা নতুন কিছু নয়। তবে টাই বন্ধ হলে তা কেমন হবে তা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া মিলেছে। কেউ কেউ বলছে টাই বন্ধ হলে খারাপ কিছু হবে না। কারও কারও আবার টাই পছন্দ। তাদের বক্তব্য টাই পরে থাকলে পড়ুয়াদের শৃঙ্খলাপরায়ন বলে মনে হয়। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হেকমতুল্লাহ মিরজাদ বলেন, 'শিক্ষক ও শিক্ষার্থীদের উপস্থিতিতে নতুন বিধিনিষেধ আরোপের সিদ্ধান্ত যৌক্তিক সিদ্ধান্ত নয়। তাছাড়া স্কুল শুরু হওয়ার প্রায় এক মাস অতিবাহিত হওয়া সত্ত্বেও, এখনও ষষ্ঠ শ্রেণীর উপরে ছাত্রীদের স্কুলে যাওয়ার অনুমতি দেওয়া হয়নি।