০৪ ফেব্রুয়ারী ২০২৬, বুধবার, ২১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ফিজিতে বাজেয়াপ্ত সুলেমান কেরিমভের রুশ সুপারইয়াট

পুবের কলম প্রতিবেদক: ফিজিতে ঢুকে পড়ায় একটি রাশিয়ান সুপারইয়াট বাজেয়াপ্ত করা হয়েছে। শুল্ক ছাড়পত্র ছাড়াই ঢুকে পড়ার কারণে বাজেয়াপ্ত করা হয় ইয়াটটি। এমনটাই অভিযোগ। এই ইয়াটটি একজন রাশিয়ান অলিগার্কের মালিকানাধীন। ফিজির পুলিশ বিলাসবহুল ইয়াটটিতে থাকা ক্রুদের আটক ও ক্যাপ্টেনকে জিজ্ঞাসাবাদ করেছে।ফিজির স্থানীয় মিডিয়া জানিয়েছে, পুলিশ রাশিয়ান ধনকুবের সুলেমান কেরিমোভের মালিকানাধীন সুপারইয়াট আমাদিয়া বাজেয়াপ্ত করেছে এবং এর ক্রুদের আটক করেছে। ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের জন্য সুলেমান কেরিমোভের ওপর যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং ইউরোপীয় ইউনিয়ন নিষেধাজ্ঞা আরোপ করে। ফিজির এক কর্মকর্তা জানান, বিলাসবহুল জাহাজটি শুল্ক ছাড়পত্র ছাড়া কীভাবে ফিজিতে এল তা নিয়ে ক্যাপ্টেনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

আরও পড়ুন: বীরভূমের আরও একটি ত্রিশঙ্কু গ্রাম পঞ্চায়েত দখল করল তৃণমূল কংগ্রেস

আরও পড়ুন: বিশ্ব মঞ্চে স্বীকৃতি ভারতের, ফিজি দ্বীপরাষ্ট্র ও পাপুয়া নিউগিনির সর্বোচ্চ সম্মান পেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি
প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

দেরাদুনে বাস খাদে, ৩ জনের মৃত্যু

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ফিজিতে বাজেয়াপ্ত সুলেমান কেরিমভের রুশ সুপারইয়াট

আপডেট : ১৬ এপ্রিল ২০২২, শনিবার