পুবের কলম ওয়েব ডেস্ক: রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়েছে নতুন মোড়। আট মাস ধরে ধ্বংসযজ্ঞ চালানোর পর পূর্বাঞ্চলে ইউক্রেন সেনাদের আক্রমণের মুখে পিছু হটছে রুশ বাহিনী। পরিস্থিতি সামাল দিতে এবার ডাক পড়েছে দেশটির রিজার্ভ সৈন্যদের। সেনাদলে যোগ দিতে যেখানে তলব করা হয়েছে রাশান তারকা ফুটবলার দিনিয়ার বিলিয়ালেতদিনভকেও। তার বাবা রিনাত বিলিয়ালেতদিনভ রাশিয়ার এক সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এই কথা নিশ্চিত করেছেন।
আরও পড়ুন:
এই প্রসঙ্গে তিনি আরও জানান, যদিও তার সামরিক প্রশিক্ষণ আছে তবে সে কখনোই সেনাবাহিনীতে কাজ করেনি।' তিনি বলেন, 'আমার ছেলে ১৯ বছর আগে প্রশিক্ষণ নেওয়ার সময় শপথ করেছিল বটে। কিন্তু, এই দীর্ঘ সময় সে তো খেলাধুলায় নিজেকে নিয়োজিত রেখেছিল।' সেনার সঙ্গে তার কোনও প্রকার সম্পর্ক নেই।
আরও পড়ুন:
আইনে বলা আছে, রিজার্ভ সেনা হিসেবে যোগ দেয়ার সর্বোচ্চ বয়স ৩৫ বছর, অথচ দিনিয়ারের বয়স এখন ৩৭ চলছে।
ওদের কথা-কাজে মিল পাচ্ছি না।'আরও পড়ুন:
তবে দিনিয়ারকে ঠিক কী জন্য তলব করা হয়েছে, সে বিষয়ে এখনো নিশ্চিত নন তার বাবা রিনাত। তিনি আরও বলেন, ‘সবকিছু আইন অনুযায়ী হওয়া উচিত। এখন দেখতে হবে, এই তলব ঠিক আছে কি না।’
আরও পড়ুন:
উল্লেখ্য, ২০০৮ সালে দিনিয়ার ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে রাশিয়াকে সেমিফাইনালে উঠতে সহায়তা করেছিল। দিনিয়ার ২০১৮ সালে নিজের পেশাদার ফুটবল ক্যারিয়ারের ইতি টানেন। বর্তমানে তিনি রাশান দ্বিতীয় পর্যায়ের লিগ এফসি রোদিনা-২-এর কোচের দায়িত্ব পালন করছেন।