পুবের কলম, ওয়েবডেস্ক: অবশেষে মিলল স্বস্তি। মঙ্গলবার ভারতের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন শীর্ষ আদালতের তিন বিচারপতির বেঞ্চের রায়ে আপাতত ২৫,৭৫৩ জনের চাকরি রক্ষা পেয়েছে। শীর্ষ আদালতের এই রায়ের পর এক্স হ্যান্ডেলে (পূর্বতন টুইটার) নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

মঙ্গল সন্ধ্যা ৬টা ২৫ মিনিটে বাংলা ইংরেজি উভয় ভাষাতেই মুখ্যমন্ত্রী লেখেন, " সুপ্রিম কোর্টে ন্যায় প্রাপ্তির পর আমি বাস্তবিকই খুব খুশী এবং মানসিকভাবে তৃপ্ত। সমগ্র শিক্ষক সমাজকে জানাই আমার অভিনন্দন এবং মাননীয় সুপ্রিম কোর্টকে জানাই আমার আন্তরিক শ্রদ্ধা।"

 

উল্লেখ্য, ২০১৬ সালের স্কুল সার্ভিস কমিশনের (এসএসসি) নিয়োগ দুর্নীতি মামলায় পুরো প্যানেল বাতিলের যে নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মহম্মদ শাব্বর রশিদির ডিভিশন বেঞ্চ।