নসিবুদ্দিন সরকার, হুগলি: চোর সন্দেহে রাস্তায় ফেলে এক মাঝ বয়সি ব্যক্তিকে পিটিয়ে খুন। অভিযোগ দায়ের হয়েছে চন্দননগর থানায়। মৃত ব্যক্তির নাম শেখ নজরুল হোসেন (৪২)। বাড়ি হুগলির চন্দননগরে। খুনের ঘটনায় অভিযুক্ত শানু চট্টোপাধ্যায় ওরফে ভোলাকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার প্রকাশ্য দিবালোকে চন্দননগর হরিজন পল্লি স্বাগতম লজের সামনে চোর সন্দেহে শেখ নজরুলকে মারধর করে ব্যবসায়ী ভোলা। তার বুকে-পেটে লাথি মারেন তিনি।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, চন্দননগর পুরসভার ২৪ নম্বর ওয়ার্ডের চালকে পাড়ার বাসিন্দা শেখ নজরুল। তিনি দিল্লি রোডের কাছে একটি কেমিক্যাল কারখানায় কাজ করতেন।আরও পড়ুন:
মঙ্গলবার সকালে নজরুল ও তার ছেলে রাহুল হোসেন কিছু পুরানো লোহা-লক্কড় বাজারে বিক্রি করতে টোটোয় করে নিয়ে যাচ্ছিলেন। তাদের টোটো লালদিঘির কাছে স্বাগতম লজের সামনে পৌঁছতে শানু চট্টোপাধ্যায় ওরফে ভোলা তাদের গাড়ি থামায়। টোটোয় চোরাই মাল রয়েছে--- এমন অভিযোগ তুলে ভোলা নজরুলের কাছে টাকার দাবি করে। পরিস্থিতি খারাপ বুঝে নজরুল ছেলেকে বাড়ি পাঠিয়ে দেয়।
আরও পড়ুন:
নজরুলের কাছে টাকা চাওয়াকে কেন্দ্র করে ভোলার সঙ্গে নজরুলের বচসা শুরু হয়।
অভিযোগ, সেই সময় ভোলা তার সহযোগী কয়েকজনকে ঘটনাস্থলে ডেকে নজরুলকে রাস্তায় ফেলে বেধড়ক মারধর করে। মারের চোটে নজরুল সংজ্ঞাহীন হয়ে যায়। কিছুক্ষণ রাস্তায় পড়ে থাকেন। খবর পেয়ে পরিবারের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। তারা উদ্ধার করে চন্দননগর মহকুমা হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।আরও পড়ুন:
ডিসি চন্দননগর ঈশানী পাল বলেন, ‘ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে।
এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। আমরা অভিযোগ পেয়ে মামলা রুজু করেছি। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয়।আরও পড়ুন:
ঘটনা জানাজানি হতেই এলাকায় তুমুল উত্তেজনা ছড়ায়। কী কারণে এই ঘটনা ঘটল তা খতিয়ে দেখছে পুলিশ। ডিসি (চন্দননগর) ঈশানী পাল বলেন, ‘ঘটনায় শানু চট্টোপাধ্যায় নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে একইসঙ্গে ধৃতকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আমরা অভিযোগ পেয়ে মামলা রুজু করেছি।’