পুবের কলম, ওয়েবডেস্ক: করোনা আবহ কাটিয়ে ভারতের ৭৫ বছর পূর্তি উপলক্ষে সেজে উঠেছে গোটা দেশ। আজ লাল কেল্লা থেকে জাতির উদ্দেশে ভাষণ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দেশকে আত্মনির্ভর হওয়ার ডাক দিয়ে পাঁচটি সংকল্প আগামী ২৫ বছরের জন্য বেঁধে দিলেন প্রধানমন্ত্রী। অন্যদিকে আজ পশ্চিমবঙ্গে আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রেড রোডে জাতীয় পতাকা উত্তোলন করেন। প্রতিবছরের মতো এবছরেও স্বাধীনতা দিবস উপলক্ষ্যে স্বাধীনতা দিবসে পঞ্জাবের আটারি-ওয়াঘা সীমান্তে মিষ্টি বিনিময় করে ভারতের সীমান্ত নিরাপত্তা বাহিনী এবং পাকিস্তান রেঞ্জার্স।

ওয়াঘা সীমান্তে দুই দেশের সেনার মধ্যে মিষ্টি বিনিময়, প্রবল ঠাণ্ডাকে উপেক্ষা করে সিয়াচেনে জাতীয় পতাকা উত্তোলন ভারতীয় সেনার

সোমবার ভারত-বাংলাদেশ সীমান্তে ৭৫ তম স্বাধীনতা দিবসে দুই দেশের মধ্যে সৌহার্দ্য বিনিময় হল। অন্যদিকে মুর্শিদাবাদের জলঙ্গি সীমান্তে ভারত-বাংলাদেশের জওয়ানরা একে অপরকে মিষ্টি বিতরণ করে পারস্পরিক সৌহার্দ্য বিনিময় করেন। পেট্রোপল, বেনাপোলে একই চিত্র ধরা পড়েছে। সীমান্তের নোম্যান্সল্যান্ডে বিএসএফের ১৮৯ নম্বর ব্যাটেলিয়নে অনুষ্ঠানে আয়োজন করে। উপস্থিত ছিলেন বিএসএফের বিশিষ্ট আধিকারিক ও দু'দেশের নাগরিকরা।

অন্যদিকে সিয়াচেন হিমবাহে প্রবল ঠাণ্ডা উপেক্ষা করে জাতীয় পতাকা উত্তোলন করলেন ভারতীয় জওয়ানরা। লাদাখের প্যাংগং লেকের পাছে ১৪ হাজার ফুট উচ্চতায় প্রকৃত নিয়ন্ত্রণরেখায় স্বাধীনতা দিবস পালন করলেন আইটিবিপি-র জওয়ানরা। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের উপকূলে জলের তলায় পতাকা উত্তোলন করলেন ভারতীয় কোস্ট গার্ড বাহিনী।

সোমবার এক অন্য ছবি দেখা গিয়েছে আটারি-ওয়াঘা সীমান্তে। অন্যদিকে, ভারত-বাংলাদেশ সীমান্তে ৭৫তম স্বাধীনতা দিবসে দুই দেশের মধ্যে সৌহার্দ্য বিনিময় করেছে।

মুর্শিদাবাদের জলঙ্গি সীমান্তে ভারত ও ববাংলাদেশের জওয়ানরা একে অপরকে মিষ্টি ও ফুল বিনিময় করেছে। পেট্রাপল, বেনাপল সীমান্তেও একই দৃশ্য দেখা গিয়েছে ।সীমান্তের নোম্যান্সল্যান্ডে বিএসএফের১৮৯ নম্বর ব্যাটেলিয়ানের অনুষ্ঠানের আয়োজন করা হয়৷ সেখানে উপস্থিত ছিলেন বিএসএফের বিশিষ্ট আধিকারিকেরা এবং দু’দেশের নাগরিকরা। এদিকে, সিয়াচেন হিমবাহে প্রবল ঠাণ্ডার মধ্যে জাতীয় পতাকা উত্তোলন করেছে ভারতীয় জওয়ানরা। ৭৫তম স্বাধীনতা দিবসে লাদাখে প্যাংগং লেকের পাশে ১৪ হাজার ফুট উচ্চতায় প্রকৃত নিয়ন্ত্রণরেখায় স্বাধীনতা দিবস উদযাপন করেছেন আইটিবিপি-র জওয়ানরা।স্বাধীনতা দিবস উপলক্ষে আন্দামান ও নিকোবার দ্বীপপুঞ্জের উপকূলে জলের তলায় জাতীয় পতাকা উত্তোলন করেছে ভারতীয় কোস্ট গার্ড বাহিনী।