পুবের কলম, ওয়েবডেস্ক: এবার আফগানিস্তানে সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র ও ব্রিটেন। ক্রমশই কাবুল দখলের পথে এগিয়ে আসছে তালিবান। এই অবস্থায় বিপাকে পড়েছেন দূতাবাসকর্মীরা। পেন্টাগন জানায়, যুক্তরাষ্ট্র অতিরিক্ত প্রায় ৩০০০ হাজার সেনা ও ব্রিটেন ৬০০ সেনা পাঠাবে দূতাবাসকর্মীদের উদ্ধারের জন্য। সেই মতো সেনা পাঠায় তারা।
আরও পড়ুন:
কাবুলে মার্কিন দূতাবাসের সিংহভাগ কূটনীতিক এবং মার্কিন নাগরিকদের দ্রুত সরিয়ে নিতে ৩০০০ মেরিন সেনাকে কাবুলে পাঠানোর সিদ্ধান্ত নেয় যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগ বা পেন্টাগন। পেন্টাগন জানিয়েছে, আরও অতিরিক্ত ৪০০০ মার্কিন মেরিন সেনা ওই অঞ্চলে যাচ্ছে যাতে পরিস্থিতি খারাপ হলে তারা দ্রুত আফগানিস্তানে যেতে পারে। ব্রিটেন বলেছে, তারা নিজেদের নাগরিক এবং স্থানীয় দোভাষীদের উদ্ধার করতেই আফগানিস্তানে মোতায়েন করা হয় ৬০০ সেনা।
প্রসঙ্গত, বুধবার রাত এবং বৃহস্পতিবার সকালে দু'দফায় প্রেসিডেন্ট বাইডেন তার সিনিয়র জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের সঙ্গে আফগানিস্তানের পরিস্থিতি নিয়ে পরামর্শ করেন।
উল্লেখ্য, যেভাবে নিজেদের সমস্ত শক্তি দিয়ে আফগানিস্তান দখলে নেমেছে তালিবান তাতে কাবুলের পতনের আশঙ্কয় মার্কিন যুক্তরাষ্ট্র।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন এবং প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন গত বৃহস্পতিবার কথা বলেন আফগান প্রেসিডেন্ট আশরাফ গণির সঙ্গে। তারা তাকে জানিয়েছেন, আফগানিস্তানের নিরাপত্তা ও স্থিতিশীলতায় এখনও যুক্ত রয়েছে যুক্তরাষ্ট্র। তারা আরও জানিয়েছেন, দেশটিতে রাজনৈতিক সমাধানে প্রতিশ্রুতিবদ্ধ যুক্তরাষ্ট্র।