পুবের কলম, ওয়েবডেস্ক: বাংলাদেশে ভয়ঙ্কর দুর্ঘটনা, ঘন কুয়াশায় জেরে পদ্মায় ডুবে গেল ফেরি। পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে আটকে থাকা ফেরি রজনীগন্ধা ৯টি যানবাহন নিয়ে নদীতে ডুবে যায়। বুধবার সকাল ৮টার দিকে পদ্মায় আস্তে আস্তে ফেরিটি ডুবে যেতে থাকে। এসময় ফেরিতে থাকা যাত্রীরা আতঙ্কে চিৎকার করে ওঠে।
আরও পড়ুন:
সাতটি ছোট ট্রাক ও দুইটি বড় ট্রাক এবং আরও বহু মানুষ নিয়ে পাটুরিয়া ঘাটের উদ্দেশে রওনা হয়েছিল রজনীগন্ধা নামের ফেরিটি। ঘন কুয়াশায় পথের সন্ধান না পেয়ে, মাঝ নদীতে অনেকক্ষণ দাঁড়িয়ে ছিল সেটি। পরে কুয়াশা কিছুটা পরিষ্কার হলে, সেটি পাটুরিয়া ঘাটের দিকে এগিয়ে আসে। কিন্তু, তখনও কুয়াশা পুরোটা কাটেনি।
এসময় ফেরিতে ৯টি যানবাহন ছিল বলে জানা গেছে। তাদের মধ্যে যানবাহন চালক ও সহকারী এবং ফেরির কয়েকজন যাত্রী ছিল। তাদের উদ্ধারে নৌপুলিশ, ফায়ার সার্ভিসের উদ্ধারকাজে হাত লাগায় স্থানীয়রা।আরও পড়ুন:
মানিকগঞ্জের জেলা প্রশাসক রেহেনা আকতার বলেন, ফেরিডুবির ঘটনায় ১০ জন উদ্ধার হয়েছেন।
এর মধ্যে চারজন সাঁতরে কূলে আসেন, আর ছয়জনকে ফায়ার সার্ভিস উদ্ধার করেছে। দুর্ঘটনা সংবাদ পেয়ে শিবালয় থানা থেকে ফায়ার সার্ভিসের কর্মী ও পুলিশ উদ্ধার কাজে যোগ দেয় বলে জানিয়েছেন শিবালয় থানার ফায়ার সার্ভিসের প্রধান মজিবুর রহমান।আরও পড়ুন:
উদ্ধার কাজে অংশ নেওয়া এক ফায়ার সার্ভিস কর্মী সময় সংবাদকে জানান, দুর্ঘটনার সংবাদ পেয়ে নবগ্রাম ইউনিট থেকে আমরা কাজ শুরু করেছি। কয়েকজনকে উদ্ধারও করা হয়েছে। কিন্তু উদ্ধার কাজের সময় দেখেছি ডুবে যাওয়া ফেরিতে থাকা বেশ কয়েকটি ট্রাক ভেসে যাচ্ছে। সরেজমিনে দেখা যায়, ডুবে যাওয়া ফেরিটিকে একটি টাক বোট দিয়ে ভাসিয়ে রাখার চেষ্টা চলছে।
আরও পড়ুন:
উল্লেখ্য, গত বছর বাংলাদেশে ১৪৮টি নৌ দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ৯১ জন, আহত হয়েছেন ১৫২ জন এবং নিখোঁজ হন ১০০ জন।