পুবের কলম, ওয়েবডেস্ক: স্ত্রী পর পুরুষে আসক্ত! এই কথা শুনেই মাথা আর ঠিক রাখতে পারেননি স্বামী। দীর্ঘদিন ধরেই রাগ মনের ভিতরে পুষে রেখেছিলেন। স্ত্রীকে এই বিষয়ে জিজ্ঞাসা করেও কোনও সদুত্তর মেলেনি। এর পরেই চরম সিদ্ধান্ত বেছে নেন স্বামী। স্ত্রীকে নৃশংসভাবে খুন করলেন স্বামী।

শুধু তাই নয়, স্ত্রীয়ের কাটা মুণ্ডু নিয়ে থানায় আত্মসমর্পণ করলেন তিনি। ওড়িশার ঘটনা। মৃতা স্ত্রীয়ের নাম ধরিত্রী(৩০)। বিদাপাজু গ্রামের বাসিন্দা ছিলেন ওই দম্পতি।

পুলিশ সূত্রে খবর, এক প্রতিবেশীর কাছ থেকে শুনেছিলেন, তাঁর অবর্তমানে স্ত্রীয়ের কাছে বাড়িতে অন্য পুরুষ আসে। এর পরেই সন্দেহ বাড়তে থাকে।

স্বামী-স্ত্রীয়ের মধ্যে চরম অশান্তি শুরু হয়। দিনে দিনে বেড়েই চলেছিল সন্দেহ। শেষে ভয়ঙ্কর সিদ্ধান্ত নিলেন স্বামী। শনিবার রাতে কাজ সেরে বাড়ি ফেরেন স্বামী। স্ত্রী রান্নাঘরে ছিলেন। ধারালো অস্ত্র নিয়ে সোজা রান্নাঘরে চলে যায় অভিযুক্ত।
এক কোপে ধর থেকে মুণ্ড আলাদা করে দেন। পরে সেই কাটা মুণ্ড নিয়েই থানায় গিয়ে আত্মসমর্পণ করলেন।

ভয়াবহ এই হত্যাকাণ্ডটি ঘটেছে ওড়িশার নয়াগড়ে। অভিযুক্তের নাম অর্জুন বাঘা (৩৫)। স্ত্রীয়ের কাটা মাথা নিয়ে থানায় নিজেই আসেন স্বামী। সেখানে গিয়ে আত্মসমর্পণ করেন। পুলিশ ওই ব্যক্তিকে আটক করেছে। তাঁর বাড়ি থেকে মহিলার কাটা ধড়ও উদ্ধার করা হয়েছে।