আরও পড়ুন:
পুবের কলম ওয়েবডেস্ক:দাউদাউ করে জ্বলছে বাস, লাফ দিয়ে কোনমতে প্রাণ বাঁচাচ্ছেন যাত্রীরা। সোমবার সকালে বাঁকুড়া- ঝাড়গ্রাম ৯ নম্বর জাতীয় সড়কে এই হেন ঘটনার সাক্ষী থাকলেন সকলে।এইদিন সকাল সাড়ে নটা নাগাদ যাত্রীবোঝাই বাসটি বাঁকুড়া থেকে ঝাড়গ্রামের উদ্দেশ্যে যাচ্ছিল।
হটাত করেই উলটো দিক থেকে আসা একটি মোটরবাইকের সঙ্গে মুখোমুখি ধাক্কা লাগে ৷ মোটরবাইকটি ঢুকে যায় বাসের নীচে ৷ এরপরই বাসে আগুন লেগে যায়। আতঙ্কিত যাত্রীরা প্রাণ বাঁচাতে তড়িঘড়ি বাস থেকে নেমে পড়েন।আরও পড়ুন:
https://youtu.be/QUfADzFhT1Y
আরও পড়ুন:
মোটরসাইকেলটি ঢুকে যায় বাসের তলায়, গুরতর আহত বাইক আরোহীদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের মধ্যে একজনের আঘাত গুরুতর হওয়ায় তাঁকে রাইপুর হাসপাতালে ভর্তি করা হয় ৷ পরে পুলিশ গিয়ে বাসটিকে রাস্তা থেকে সরানোর ব্যবস্থা করে ৷