২৮ ফেব্রুয়ারী ২০২৬, শনিবার, ১৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ইউক্রেন ফেরত পড়ুয়াদের ইন্টার্ন করার সুযোগ দেবে কেন্দ্র

প্রতীকী ছবি

পুবের কলম প্রতিবেদক : ইউক্রেনে ডাক্তারি পড়তে যাওয়া ভারতীয় পড়ুয়াদের এদেশেই ইন্টার্নশিপ করার সুযোগ দেওয়া হবে। এমনটাই জানাল মোদি সরকার। যুদ্ধের কারণে ইউক্রেন ছেড়ে ভারতে ফিরে আসা ডাক্তারি পড়ুয়াদের এই সুবিধা দেওয়া হবে। কেন্দ্রের মোদি সরকারের পক্ষ থেকে এমনটা জানানো হয়েছে। এই প্রসঙ্গে লোকসভায় স্বাস্থ্য প্রতিমন্ত্রী ভারতী প্রবীণ পাওয়ার বলেন, শর্ত অনুযায়ী ভারতের একটি পরীক্ষায় পাশ করতে হবে। কারণ বিদেশ থেকে ডাক্তারি পড়ে আসা ভারতীয়দের এদেশে চিকিৎসা করতে হলে এই পরীক্ষায় পাস করা আবশ্যিক। তিনি জানান, এনএমসি অ্যাক্ট ২০১৯ এর ধারা ১৪ অনুযায়ী, স্নাতক এবং স্নাতকোত্তর স্তরে সমস্ত মেডিক্যাল শিক্ষাপ্রতিষ্ঠান গুলিতে যোগ্যতার ভিত্তিতে প্রবেশিকা পরীক্ষা পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, যুদ্ধের কারণে দেশে ফিরে এসেছেন এমন মেডিক্যাল পড়ুয়াদেরও অসম্পূর্ণ ইন্টার্নশিপ পূর্ণ করার অনুমতি দেওয়া হয়েছে। উল্লেখ্য, ইতিমধ্যে ইউক্রেনের কিছু মেডিক্যাল কলেজ অনলাইনে ক্লাস শুরু করেছে বলে দাবি করেছে। তাদের পড়ুয়াদেরকে সেই ক্লাসে যোগ দিতে অনুরোধ করা হয়েছে।

আরও পড়ুন: জিএসটি কাঠামোয় বদল নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে সরব অমিত মিত্র

আরও পড়ুন: নয়া ওষুধ ও ক্লিনিক্যাল ট্রায়াল নিয়ম বদল করছে কেন্দ্র, ক্ষোভ চিকিৎসা মহলে
প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

আজ SIR এর প্রথম চূড়ান্ত তালিকা প্রকাশ, কী দেখবেন এবং কীভাবে দেখবেন

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ইউক্রেন ফেরত পড়ুয়াদের ইন্টার্ন করার সুযোগ দেবে কেন্দ্র

আপডেট : ২৭ মার্চ ২০২২, রবিবার