- ২২ জানুয়ারি মমতা বন্দ্যোপাধ্যায়ের জন সংযোগ কর্মসূচী
- ২০ জানুয়ারি থেকে পাড়ায় পাড়ায় সমাধান
- শুরু হাজরা থেকে পার্ক সার্কাস ময়দান পর্যন্ত
আরও পড়ুন:
২২ জানুয়ারি অর্থাৎ সোমবার যখন অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন হবে ওই দিনই কলকাতায় সর্বধর্ম সমম্বয়ের বার্তা তুলে ধরতে কলকাতায় সংহতি মিছিলের ডাক দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
মঙ্গলবার নবান্নে সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, ‘ধর্ম যার যার উৎসব সবার।’ তিনি বলেন, ‘২২ জানুয়ারি আমি কালীঘাট মন্দিরে যাব’।আরও পড়ুন:
সেখানে মন্দিরে পুজো দিয়ে হাজরা থেকে পার্ক সার্কাস পর্যন্ত মিছিল করব। পার্ক সার্কাস ময়দানে গিয়ে একটি সভাও করব।
সমস্ত ধর্মের মানুষকে এই মিছিলে অংশ গ্রহণের আমন্ত্রণ জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, টিএমসির পক্ষ থেকে এই র্যালির আয়োজন করা হলেও সকলে আসতে পারবেন। এই সময় এলাকার মন্দির, মসজিদ, চার্চ, গুরু দুয়ারা সমস্ত কিছুই ছুঁয়ে যাবো। বিকেল ৩ টেয় শুরু হবে এই মহামিছিল। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, সর্বধর্ম সমম্বয়ের বার্তা তুলে ধরতে এই সংহতি মিছিলের আয়োজন করা হয়েছে।