শুভজিৎ দেবনাথ,শিলিগুড়ি: দাউদাউ করে জ্বলছে আগুন, উত্তরবঙ্গের শিলিগুড়ির করোনেশন ব্রিজ। এর সঙ্গে কানফাটানো বিস্ফোরণের শব্দ।বৃহস্পতিবার দুপুরে তীব্র শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা।যদিও কোনও নাশকতামূলক কাজের উদ্দেশ্যে  এই বিস্ফোরণ ঘটানো হয়নি বলেই জানা যাচ্ছে।

পুলিশ সূত্রে খবর,ওই এলাকায় মুম্বইয়ের একটি সংস্থার ওয়েব সিরিজের শুটিং চলছে।এই বিস্ফোরণ তারই অংশ । মানে শুটিঙয়ের প্রয়োজনে সেটি ঘটানো  হচ্ছে।তবে করোনেশন সেতু একটি স্পর্শকাতর এলাকা ।
প্রাচীন ঐতিহ্যবাহী এই সেতুটির অবস্থাও খুব একটা ভালো নয়।দাউদাউ করে জ্বলছে সেবকের করোনেশন সেতু!আসল কারন  জানলে চমকে উঠবেন

পাশাপাশি অভয়ারণ্য সংলগ্ন এলাকা হওয়ায় জায়গাটিতে বানর সহ বিভিন্ন পাখি ও বন্যপ্রাণীর উপস্থিতি রয়েছে।সেক্ষেত্রে বিপুল পরিমাণ শব্দ ও ধোঁয়া সহযোগে এহেন বিস্ফোরণ কতটা সমীচিন তা নিয়ে প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে।ডুয়ার্স ফোরামের সদস্য চন্দন রায় প্রশ্ন তোলেন হেরিটেজ সেতুর উপর কি ভাবে প্রশাসন এই রকম ঘটনা ঘটানোর অনুমতি দিল।এর প্রতিবাদ জানিয়ে সমস্ত মানুষকে এগিয়ে আশার অনুরোধ করেন তিনি।

https://youtu.be/P8YKqxiu-xQ