০৭ মার্চ ২০২৬, শনিবার, ২২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

প্রথম ওমিক্রন আক্রান্ত ব্যক্তির খোঁজ মিলল সৌদিতে

পুবের কলম, ওয়েবডেস্কঃ বিশ্বজুড়ে আতঙ্ক ছড়াচ্ছে করোনার নয়া ভ্যারিয়েন্ট ওমিক্রন। এবার সৌদিতে এক ব্যক্তির দেহে ওমিক্রন আক্রান্তের খোঁজ মিলেছে। এমনটাই জানিয়েছে সেই দেশের সরকার। এই ব্যক্তিই হচ্ছেন প্রথম আক্রান্ত ব্যক্তি, যার শরীরে করোনার এই নয়া ভ্যারিয়েন্ট মিলেছে।

সৌদি প্রেস এজেন্সির পক্ষ থেকে জানানো হয়েছে, আক্রান্ত ব্যক্তি উত্তর আফ্রিকা থেকে এই দেশে এসেছেন। আক্রান্ত ব্যক্তিকে পৃথকভাবে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। আক্রান্তের সংস্পর্শে আসা ব্যক্তিদের শনাক্ত করে কোরারেন্টাইনে পাঠানো হয়েছে।

আরও পড়ুন: সৌদি আরবে সিআইএর স্টেশনে ড্রোন হামলা

শীর্ষ মার্কিন সংক্রামক রোগ বিশেষজ্ঞ ডাঃ অ্যান্টনি ফাউসি জানিয়েছেন, খুব শীঘ্রই ওমিক্রন ভ্যারিয়েন্ট সম্পর্কে জানা যাবে। গবেষণাগারে ইতিমধ্যেই এই ভ্যারিয়েন্ট নিয়ে বিস্তর পরীক্ষা-নিরীক্ষা চলছে।

আরও পড়ুন: ২ লাখ ২১ হাজার কেজি সোনা উত্তোলনের ঘোষণা সৌদি আরবের

উল্লেখ্য, ইতিমধ্যে ঝুঁকিপূর্ণ দেশের তালিকায় রয়েছে ২০টি দেশ। ভ্যারিয়েন্টটি সংক্রামণ করার ক্ষমতা, এটি খুব তাড়াতাড়ি রোগীর দেহে ছড়িয়ে পড়ে কিনা তা নিয়ে গবেষণা চলছে। এমনকী করোনা ভ্যাকসিন ওমিক্রন আটকাতে কতখানি কাজ করবে তা নিয়েও ধোঁয়াশায় বিশেষজ্ঞরা।

আরও পড়ুন: ২০৩০ সালের মধ্যে ১৫ লাখ নতুন কর্মী নেবে সৌদি আরব ও আরব আমিরাত

সর্বধিক পাঠিত

ইরানের ক্ষেপণাস্ত্র হামলার আতঙ্কে আশ্রয়কেন্দ্রে লাখ লাখ ইসরায়েলি

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

প্রথম ওমিক্রন আক্রান্ত ব্যক্তির খোঁজ মিলল সৌদিতে

আপডেট : ১ ডিসেম্বর ২০২১, বুধবার