পুবের কলম ওয়েবডেস্কঃ জাঙ্ক ফুড নিয়ে কড়া হুঁশিয়ারি এফএসএসএআই - ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ড অথরিটি অব ইন্ডিয়া ( FSSAI - Food Safety and Standards Authority of India) কে। স্বাস্থ্যের জন্য জাঙ্ক ফুড ক্ষতিকর , সরকারকে অবিলম্বে জাঙ্ক ফুডের প্যাকেটে থাকতে হবে এই সতর্কবার্তা এমনটাই জানিয়েছে স্বাস্থ্য বিশেষজ্ঞরা। সাধারণত জাঙ্ক ফুডের প্যাকেটে স্বাস্থ্যের জন্য স্টার রেটিং দেওয়া হয়ে থাকে। এটি দেওয়ার অর্থ সাধারণ জনগণদের বিভ্রান্ত করা এমনটাই দাবি করছেন, Food Safety and Standards Authority of India।
আরও পড়ুন:
হেলথ স্টার রেটিং হল একটি লেবেলিং সিস্টেম যেটার মাধ্যমে যে কোনও পণ্যকে রেটিং দেওয়া হয়। সেক্ষেত্রে জাঙ্ক ফুডকে রেটিং দেওয়া মানে সরাসরি সাধারণ মানুষকে বিভ্রান্ত করা।
আরও পড়ুন:
তামাক, সিগারেট ,গুটখা ইত্যাদিতে যেই ভাবে সতর্কবার্তা দেওয়া হয়, ঠিক সমানভাবেই, জাঙ্ক ফুডেও সতর্কবার্তা দেওয়া প্রয়োজন ( JUNK FOOD IS INJURIES TO HEALTH)। রাজস্থানে আয়োজিত ন্যাশানাল কনক্লেভ সাসটেইনেবেল ফুড সিস্টেম প্রোগ্রামে জাঙ্ক ফুডের ক্ষতিকর দিক নিয়ে নানান রকমের আলচনা হয়।
আরও পড়ুন:
এই প্রোগ্রামে উপস্থিত স্বাস্থ্য বিষেষজ্ঞরা জানিয়েছেন, জাঙ্ক ফুডের প্যাকেটে হেলথ স্টার রেটিং ক্রেতাদের বিভ্রান্ত করে। কোনও উপকার করে না। ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ড অথরিটি অব ইন্ডিয়া এই জাঙ্ক ফুড কোম্পানি গুলোকে লায়সেন্স দিলেও, এই জাঙ্ক ফুড সংস্থাগুলোর যা করা উচিৎ তা না করে, তারা সম্পূর্ণ বিপরীত ভাবে কাজ করে। জাঙ্ক ফুড কখনও স্বাস্থ্যের জন্য ভালো হতে পারে না। এই ধরণের খাওয়ার খাবার পর নানান অসুখ হতে পারে, তার মধ্যে হার্টের অসুখ অন্যতম এমনটাই দাবি করছে স্বাস্থ্য বিশেষজ্ঞরা.