পুবের কলম, ওয়েবডেস্ক: অলিম্পিকে এবার বলা যায় নারী শক্তির জয়-জয়কার। ভারতীয় হকিতেও নিজেদের দক্ষতা প্রমাণ করল মেয়েরা। ছেলেদের মতোই হকির সেমি-ফাইনালে উঠে এল তারা। অলিম্পিকে সোনা জয়ী অস্ট্রেলিয়াকে ১-০ গোলে পরাজিত করে জায়গা দখল করে নিল মেয়েরা। যদিও শুরুর দিকটা সেভাবে সেইভাবে এগিয়ে আসতে পারেনি ভারতীয় দল। তবে ৩ মিনিটের মাথায় ভারত প্রথম অস্ট্রেলিয়ার ওপর আক্রমণ শানায়।
প্রথম দিকে না হলেও, পরের দিকে অস্ট্রেলিয়া ওপর ক্রমশ চাপ বাড়াতে ভারত। তবে ২৩ মিনিটের মাথায় গ্রিন কার্ড দেখতে হয় মণিকা। ২ মিনিটের জন্য তাকে বাইরে যেতে হয়। ২৬ মিনিটের মাথায় সালিমা মাঝমাঠ থেকে বল নিয়ে অস্ট্রেলিয়ার ডি বক্সে ঢুকে পড়েন। তিনিও টার্গেট শট রাখতে পারেননি। দ্বিতীয় কোয়ার্টারে পরেও ভারত এগিয়ে থাকে ১-০ গোলেই। তৃতীয় কোয়ার্টারের শুরুতেই উইলিয়ামসের শট বাঁচিয়ে দেন ভারতের গোলকিপার সবিতা। ৩৪ মিনিটের মাথায় ম্যাচে ফের পেনাল্টি কর্নার পেয়েও সেই সুযোগ বিফলে যায়। শুরু থেকে শেষ পর্যন্ত টান টান উত্তেজনার মধ্য দিয়ে খেলা হয়। গোলরক্ষক সবিতা নিজের দক্ষতা ফের একবার প্রমাণ করলেন।