কৌশিক সালুই বীরভূমঃ প্রাতঃভ্রমণ করতে বেরিয়ে ছিনতাইবাজের খপ্পরে পড়লেন এক গৃহবধূ। ঘটনাটি ঘটেছে বুধবার সকালে বীরভূমের সিউড়ি শহরের সার্কিট হাউস সংলগ্ন এলাকা। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এদিকে স্বর্ণ ঋণ প্রদানকারী সংস্থায় ডাকাতির চেষ্টা, এলাকায় বিভিন্ন জায়গায় মোটর বাইক চুরির ঘটনা প্রভৃতি কারণে শহরের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছে শহরবাসী।
আরও পড়ুন:
স্থানীয় সূত্রে জানা গিয়েছে এদিন সকাল আনুমানিক সাড়ে পাঁচটা নাগাদ সিউড়ি শহরে সেহেড়া পাড়ার বাসিন্দা মঙ্গলা ধীবর নামে এক গৃহবধূর গলা থেকে সোনার হার ছিনতাই করে নিয়ে যাওয়ার অভিযোগ উঠল এক বাইক আরোহী দুষ্কৃতীর বিরুদ্ধে।
আরও পড়ুন:
প্রতিদিনের মত এদিন ওই গৃহবধূ তার এক আত্মীয়ের সঙ্গে প্রাতঃভ্রমণে বেরিয়েছিলেন। চৈতালি মোড় থেকে হাঁটতে হাঁটতে সার্কিট হাউজ সংলগ্ন এলাকায় পৌঁছানোর পর ওই মহিলা ছিনতাইবাজের খপ্পরে পড়েন। দুষ্কৃতি মোটরবাইক নিয়ে আগে থেকেই আক্রান্ত মহিলাকে অনুসরণ করছিলেন।
হঠাৎ পিছন থেকে এসে গলার সোনার হার ছিড়ে নিয়ে পালিয়ে যায় ওই দুষ্কৃতী বলে দাবি গৃহবধূর।আরও পড়ুন:
সম্প্রতি সিউড়ি থানা থেকে ঢিলছোড়া দূরত্বে মসজিদ মোড় এলাকায় একটি স্বর্ণ ঋণ প্রদানকারী সংস্থায় ডাকাতির চেষ্টা করেছিল সশস্ত্র দুষ্কৃতীরা। এছাড়াও শহরের বিভিন্ন জায়গায় নানা সময়ে মোটর বাইক চুরির ঘটনা ঘটছে বারবার। চুরি ছিনতাই এর মত ঘটনা একের পর এক হয়ে চলাই রীতিমতো আতঙ্কিত শহরে মানুষজন।
নিরাপত্তা প্রশ্ন উঠতে শুরু করেছে। কয়েক বছর আগে শহরের বিভিন্ন জায়গায় ক্লোজ সার্কিট ক্যামেরা লাগানো হয়েছিল। সেগুলি বর্তমানে সচল আছে কিনা তা নিয়ে সন্দেহ শহরবাসীদের মনে।আরও পড়ুন:
এদিকে ওই ছিনতাইয়ের পর আক্রান্ত গৃহবধূর সিউড়ি থানায় মৌখিক অভিযোগ করেন। ইতিমধ্যেই পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। জেলা পুলিশের একাধিক জানিয়েছেন," ঘটনার তদন্ত চলছে অবিলম্বে দোষীদের চিহ্নিত করে গ্রেপ্তার করা হবে"।